বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan Vs West Indies) ইতিহাস রচনা করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস (Justin Greaves)। ত্রিনিদাদে অনুষ্ঠিত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেমে মেডেন ওভার করার বিশ্ব রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান তারকা। পাক দলের বিপক্ষে পাঁচ ওভারে একটি রান না দিয়েও পাঁচটি উইকেট তুলে বিরাট কীর্তি অর্জন করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। 149 বছরের ইতিহাসে এমন কীর্তি আগে গড়তে পারেননি কোনও বোলার।
বিরাট কাণ্ড ঘটালেন ওয়েস্ট ইন্ডিজ তারকা
পাকিস্তানের বিরুদ্ধে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট চলাকালীন একাই পাঁচ ওভারে পাঁচটি উইকেট তুলেছেন গ্রিভস। বলাই বাহুল্য, এদিন পাক দলের ব্যাটিং অর্ডারে একেবারে ধস নামিয়ে দিয়েছিলেন এই ক্যারিবিয়ান তারকা। ওয়েস্ট ইন্ডিজ দলের দাপুটে ক্রিকেটার 11 ওভার বল করে 27 রান দিয়ে পাঁচ উইকেট তুলেছিলেন। তবে সবচেয়ে অবাক করা বিষয়, মোট পাঁচটি ওভারে একটি রানও দেননি তিনি।
এদিন পাকিস্তানের ইনিংস চলাকালীন টানা পাঁচটি ওভারে উইকেট তুলেছিলেন গ্রিভস। সপ্তম ওভার থেকে উইকেট নেওয়া শুরু করেন তিনি। একটিও রান না দিয়ে এক উইকেট তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। এরপর অষ্টম ওভারে শূন্য রান দিয়ে এক উইকেট তোলেন। একইভাবে যথাক্রমে নবম, দশম এবং 11 নম্বর ওভারে রান না দিয়েও একটি করে উইকেট তুলেছিলেন তিনি। সেই সূত্রেই একটানা পাঁচ ওভার মেডেন ওভার করা বিশ্বের প্রথম বোলার হয়ে উঠেছেন গ্রিভস।
অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপ দিয়ে পেশাদার ফুটবলে পা রাখছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ! খেলবেন এই দলে
উল্লেখ্য, এর আগে 2016 সালের জানুয়ারি মাসে, জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের প্রাক্তন ফার্স্ট বোলার স্টুয়ার্ট ব্রড টানা চারটি উইকেট মেডেন ওভার করেছিলেন। এবছর সেই রেকর্ড ছাপিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের দাপুটে বোলার।










