বরাদ্দ ২০০০ কোটি! কলেজ পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত সরকারের

Published:

Free Laptop Scheme

সহেলি মিত্র, কলকাতাঃ পড়ুয়াদের জন্য রইল দারুণ সুখবর। এবার সকলকে বিনামূল্যে ল্যাপটপ (Free Laptop Scheme) দেবে রাজ্য সরকার। এর জন্য নতুন এক স্কিমের ঘোষণা অবধি করেছেন মুখ্যমন্ত্রী। এই সুবিধাটি শুধুমাত্র কলেজ পড়ুয়ারা পাবে। আর এই প্রকল্পের জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ করেছে মন্ত্রিসভা বলে খবর।

কলেজ পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেবে সরকার

জানা গিয়েছে, তামিলনাড়ুর (Government of Tamilnadu) মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় রাজ্যের কলেজ পড়ুয়াদের জন্য একটি বিনামূল্যে ল্যাপটপ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ভেট্রি ল্যাপটপ প্রকল্প’ (Vetri Laptop Scheme)। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ২,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। প্রকল্পটি ২০২৬-২৭ সালের বাজেটে ঘোষণা করা হয়েছিল। সরকারের মতে, প্রকল্পটির কার্যকর বাস্তবায়ন পর্যবেক্ষণ ও নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হবে। এর বাস্তবায়নের জন্য বিস্তারিত নির্দেশিকাও জারি করা হয়েছে।

কারা বিনামূল্যে ল্যাপটপ পাবে?

এখন প্রশ্ন উঠছে, সরকারের এই যুগান্তকারী প্রকল্পের সুবিধা কারা পাবে? জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় সরকারি ও রাজ্য-সহায়তা প্রাপ্ত কলেজের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় বর্ষের স্নাতক (UG) এবং ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরা এর আওতায় পড়বে। এই প্রকল্পের আওতায় কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, পশুচিকিৎসা বিজ্ঞান, কৃষি, মৎস্য এবং আইনের মতো কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত। এছাড়াও, পলিটেকনিক এবং আইটিআই-তে অধ্যয়নরত পড়ুয়াড়াও এর থেকে উপকৃত হবে।

আরও পড়ুনঃ আরও সস্তার প্ল্যান আনল BSNL, দাম শুরু মাত্র ১৭২ টাকা থেকে

সরকার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যে ল্যাপটপ প্রকল্পের সুবিধা না পাওয়া শিক্ষার্থীদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে পেশাগত কোর্সের তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত এই ধরনের শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা উন্নত প্রসেসরের ল্যাপটপ পাবেন। সরকার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রয়োজন মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করেছে। এই শিক্ষার্থীদের ইন্টেল কোর আই৫ প্রসেসর বা এর সমতুল্য ক্ষমতার ল্যাপটপ দেওয়া হবে। ল্যাপটপ ক্রয় ও সরবরাহের দায়িত্ব সরকারি সংস্থা এলকটকে (ELCOT) দেওয়া হয়েছে। এর জন্য প্রশাসনিক অনুমোদনও দেওয়া হয়েছে। সংস্থাটিকে গুণমানের মানদণ্ড পূরণ করে এমন ল্যাপটপ ক্রয় করতে হবে।

google button