আরও সস্তার প্ল্যান আনল BSNL, দাম শুরু মাত্র ১৭২ টাকা থেকে

Published:

সহেলি মিত্র, কলকাতা: ফোন ব্যবহারকারীদের জন্য রইল দারুণ সুখবর। Jio, Vi, Airtel -কে টক্কর দিতে এবার বিএসএনএল (BSNL)-ও সাশ্রয়ী মূল্যের কলিং প্ল্যানও চালু করেছে, যেখানে ২৮ থেকে ৮০ দিনের ভ্যালিডিটির অপশন রয়েছে এবং প্ল্যানের দাম শুরু হচ্ছে মাত্র ১৭২ টাকা থেকে। বিএসএনএল তাদের অ্যাপ এবং ওয়েবসাইটেও সাশ্রয়ী মূল্যের কলিং প্ল্যান উপলব্ধ করেছে।

দারুণ চমক দিল BSNL

বিএসএনএল-এর কলিং প্ল্যানগুলির ভ্যালিডিটি ২৮ দিন থেকে ৮০ দিন পর্যন্ত এবং এগুলির দাম ১৭২ টাকা থেকে শুরু হয়ে ৪৩৯ টাকা পর্যন্ত যায়। এয়ারটেল, জিও এবং ভিআই-এর পর, এখন সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলও ট্রাই-ম্যান্ডেটেড প্ল্যান অর্থাৎ সাশ্রয়ী মূল্যের কলিং প্ল্যান চালু করেছে। এর জন্য, বিএসএনএল তাদের ওয়েবসাইট এবং অ্যাপে একটি আলাদা বিভাগ তৈরি করেছে এবং সেখানে ইন্টারনেট ছাড়া শুধুমাত্র ভয়েস প্ল্যানের পাশাপাশি ইন্টারনেট ডেটাসহ সাশ্রয়ী মূল্যের প্ল্যানও চালু করা হয়েছে।

একইভাবে, জিও-ও তাদের ট্রাই-ম্যান্ডেটেড প্ল্যান চালু করেছিল। উল্লেখ্য যে, BSNL-এর সস্তা কলিং প্ল্যানগুলি ১৭২ টাকা থেকে শুরু হয়ে ৪৩৯ টাকা পর্যন্ত যায়। BSNL-এর সবচেয়ে সস্তা কলিং প্ল্যানটি ১৭২ টাকায় চালু করা হয়েছে। এই প্ল্যানে আপনি দেশজুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১০০টি SMS পাবেন।

আরও পড়ুন: ভোটার তালিকায় নাম আছে অথচ বন্ধ আবাসের টাকা? কী করণীয় জানালেন জগন্নাথ সরকার

বিএসএনএল-এর ৩০ দিনের কলিং প্ল্যানের দাম ১৮৪ টাকা। এতে আপনি ৩০ দিনের ভ্যালেডেটিতে দেশব্যাপী আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS -এর সুবিধা পাবেন।

বিএসএনএল-এর মাসিক কলিং প্ল্যানের দাম ১৯০ টাকা

এই প্ল্যানে আপনি এক মাসের জন্য দেশজুড়ে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন। আপনি যদি প্রতি মাসের ৫ তারিখে এই প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে আপনাকে পরবর্তী রিচার্জটি পরের মাসের ৫ তারিখে করতে হবে। দীর্ঘ মেয়াদের জন্য, বিএসএনএল ৮০ দিনের মেয়াদের কলিং প্ল্যানের বিকল্প দিয়েছে। এই প্ল্যানটিতে ৮০ দিনের মেয়াদে দেশজুড়ে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানটির মূল্য ৪৩৯ টাকা।

আরওBSNL
google button