বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলের সাথে যুক্ত অনেকেই সমীহ করে চলেন তাঁকে। দুরবস্থা থেকে সেই দল দাঁড় করানোর ক্ষমতা রয়েছে তাঁর। সেই আন্তোনিও লোপেজ হাবাস এবার ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকদের তীব্র সমালোচনার মুখোমুখি হলেন। দল নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে পছন্দের ফুটবলারদের সুযোগ দেওয়া, এসব নিয়ে এমনিতেই হাবাসের উপর খানিকটা ক্ষুব্ধ লাল হলুদ সমর্থকরা। তবে শনিবার চেন্নাইয়িন এফসির কাছে 5 গোল হজম করতেই একেবারে ক্ষোভে ফেটে পড়লেন ইস্টবেঙ্গল ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই হাবাসকে নিয়ে নানান অকথা, কুকথা ছড়াচ্ছে!
সমালোচনার মুখে কী বললেন হাবাস?
চলতি সিজনের শুরু থেকে ভক্তদের মন জয় করে এসেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ জয়ের পর লাল হলুদ সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাসের তীব্র স্রোত বয়ে গিয়েছিল। সেই ইস্টবেঙ্গল সমর্থকরা এখন হতাশায় দিন কাটাচ্ছেন! মুহূর্তের মধ্যে দলের এমন অধঃপতন মেনে নিতে পারছেন না তাঁরা। আর স্বাভাবিকভাবেই সেই দায় গিয়ে পড়ছে হাবাসের কাঁধে। চেন্নাইয়িন এফসির কাছে হারের পর হাবাস একেবারে খোলাখুলি জানালেন, এ দিনের দলটা নাকি তাঁর আছে একেবারে অপরিচিত ছিল।
ইস্টবেঙ্গলের নতুন কোচের বক্তব্য ছিল, “আজকের দলটা আমার কাছে সত্যিই খুব অপরিচিত। এটা আমার দল নয়। আজ যা হয়েছে সেটা দুর্ঘটনা। আশা রাখছি, এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না।” এদিন গো হারা হারের পর ইস্টবেঙ্গলের প্রধান একেবারে মেনেই নিয়েছেন, লাল হলুদের ছেলেরা যে খেলা দেখিয়েছিল তা একেবারে জঘন্য! এদিনের ফুটবলে প্রতি মুহূর্তে খুঁত খুঁজে বের করা যাবে বলেই মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ২-০ ব্যবধানে হেরেও দেশের প্রথম ক্লাব হিসেবে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, শনিবার 5-3 ব্যবধানে পরাজয়ের পর হাবাস মেনে নিয়েছেন ইস্টবেঙ্গল ম্যাচে হারের সাথে সাথে এদিন লড়াইতেও প্রতিপক্ষ দলের কাছে হেরে গিয়েছিল। তাঁর মতে, এদিন কোনও ক্ষেত্রেই সর্বস্ব দিয়ে লড়াই করতে পারেননি ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। তিনি এও দাবি করেন, এমন জঘন্য ফুটবল খেললে ম্যাচ জেতা অসম্ভব।










