অসুস্থ শরীরেও দায়িত্ব ভোলেননি রচনা, ছেলের হাত দিয়ে রোগীদের জন্য পাঠালেন ফল-মিষ্টি

Published:

Rachna Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: দীপাবলি উপলক্ষ্যে নিজের এলাকার মানুষদের জন্য বড় উপহার দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ছেলে প্রণীল বসুর হাত দিয়ে উপহারস্বরূপ চুঁচুড়ার (Chinsurah) সরকারি হাসপাতালে রোগীদের জন্য পাঠালেন অসংখ্য ফলের সামগ্রী (Rachna Banerjee Diwali Gift)। রোগীদের সঙ্গে ভিডিও কলেও কথা বললেন রচনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সেই মুহূর্ত। অভিনেত্রী তথা সাংসদের এই মানবিক উদ্যোগকে সকলেই বেশ প্রশংসা করেছেন।

ফল মিষ্টি উপহার রচনা বন্দ্যোপাধ্যায়ের

দীপাবলি মানেই আলোর উৎসব, একরাশ আনন্দ আর একে অপরের মুখে হাসি ফোটানোর মধ্যে দিয়ে সকলেই এই উৎসব পালন করে থাকেন। আর এই উৎসবের আবহেই নিজের এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরসুমে যখন সবাই নিজের পরিবার এবং প্রিয়জনদের নিয়ে আনন্দ মেতে উঠেছিল, তখন হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের কথা চিন্তা করে উৎসবের আনন্দে তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে নিজের ছেলের হাত দিয়ে ফল মিষ্টি উপহার পাঠালেন তিনি।

ছেলের হাত দিয়েই পাঠালেন উপহার

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাংসদের ছেলে প্রণীল বসুর হাত দিয়ে হাসপাতালে রোগীদের হাতে প্যাকেট করে ফল ও মিষ্টি দিচ্ছেন। শুধু উপহার পাঠিয়েই দায়িত্ব শেষ করেননি তিনি। বরং ভিডিও কলের মাধ্যমে সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। এবং এও জানান যে, তিনি অসুস্থ থাকার কারণে আসতে পারেনি, তাই উৎসবের দিনে ছেলের হাত দিয়েই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য এই উপহার পাঠিয়েছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

আরও পড়ুন: স্বচ্ছতার নিরিখে সেরার মুকুট, ১০ বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়ল তারকেশ্বর

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরেই একে একে অনেক সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে দায়িত্ব থেকে তিনি বেরিয়ে যাননি। রাজনীতির ব্যস্ততার পাশাপাশি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে ফের আলোচনায় উঠে এলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আশা করা যাচ্ছে ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের পাশে দাঁড়াবেন।

google button