বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীপাবলি উপলক্ষ্যে এবার হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Shehbaz Sharif)। রবিবার, নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে পশ্চিমের দেশের প্রধান পাকিস্তান তথা গোটা বিশ্বে বসবাসকারী হিন্দুদের শুভেচ্ছা জানান তিনি। এদিন নিজের পোস্টে দীপাবলিকে আলোর উৎসব হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই উৎসব ঘৃণা, অসহিষ্ণুতা ও হতাশার অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়ের প্রতীক।
হঠাৎ কোন উদ্দেশ্য নিয়ে হিন্দুদের শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী?
প্রায় প্রতিদিনই পাকিস্তানে হিন্দু নির্যাতনের খবর প্রকাশ্যে আসে। যার কারণে গোটা বিশ্ববাসীর কাছে যথেষ্ট লজ্জিত পশ্চিমের দেশ। হয়তো সে কারণেই নিজেদের ড্যামেজ কন্ট্রোলের জন্য দীপাবলি উপলক্ষ্যে পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ। নিজের এক্স হ্যান্ডেল থেকে শেহবাজ শরীফ লেখেন, পাকিস্তান এবং বিশ্বজুড়ে যারা দীপাবলি উদযাপন করছেন, তাঁদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।”
এদিন নিজের ওই পোস্টে তিনি আরও লেখেন, “আলোর এই উৎসব আপনাদের জীবনে বয়ে অনুক শান্তি, সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি। শুভ দীপাবলি।” পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ধর্ম, বিশ্বাস, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে দেশটিতে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক ঐক্য এবং সম্মান বজায় রাখার আহ্বান জানান শরীফ! যদিও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানে এই ধরনের বিষয় আদতেই স্বপ্নের মতো!
আরও পড়ুন: নিউজিল্যান্ড হারিয়ে অস্ট্রেলিয়ার গর্ব চূর্ণ করে বিশ্বরেকর্ড গড়ল ভারত
প্রসঙ্গত, শেহবাজ শরীফ নিজেদের ড্যামেজ কন্ট্রোলের জন্য সোশ্যাল মিডিয়ায় বুলি আওড়ালেও আদতে প্রতিদিন পশ্চিমের দেশে নির্যাতিত হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে হিন্দু মহিলাদের উপর দৈনন্দিন অমানবিক অত্যাচার এবং শারীরিক নির্যাতনের মতো ঘটনা ঘটেই চলেছে। হাজারো জ্ঞান ছড়ালেও সেই চির সত্য মুছে যাবে না!










