দাবি জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ১ নভেম্বর দিল্লিতে বিশাল আন্দোলনের ডাক ইন্ডি জোটের

Published:

Gyanesh Kumar

সৌভিক মুখার্জী, কলকাতা: বিরোধীদের একটাই কণ্ঠস্বর—মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগ। এর আগে বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি থেকে শুরু করে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলি। তবে হয়নি কাজের কাজ। সেই সূত্রে দিল্লির রামলীলা ময়দানে এবার এক বিশাল প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিরোধী ইন্ডি জোট। তার অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর দিল্লিতে মক পার্লামেন্ট বা প্রতীকী সংসদ বসার কথা রয়েছে।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহত্তর কর্মসূচি ইন্ডি জোটের

বর্তমানে ককরোচ জনতা পার্টি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করেছে। যদিও তার আসল কারণ এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে আগামী ৩০ অক্টোবর বিরোধী ইন্ডি জোটের তরফ থেকে এই মক পার্লামেন্ট কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই প্রতীকী সংসদের মাধ্যমেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জনমহিমা বিচার পরিচালনা করা হবে এবং জনগণের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।

তাঁর কথা অনুযায়ী, বিরোধী ইন্ডি জোটের সমস্ত নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্মে এসেই জনগণের সিদ্ধান্ত প্রকাশ্য মতামত ঘোষণা করবেন এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তুলবেন। এমনকি সংবিধান রক্ষা এবং তথাকথিত ভোট চুরির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এই বিশেষ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। বিরোধী দলগুলির প্রধান অভিযোগ হল ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির মাধ্যমে দেশের বিপুল সংখ্যক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর সেই সুযোগ নিয়েই বিজেপি বিভিন্ন রাজ্যের ক্ষমতা দখল করেছে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে ফের কমে গেল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট

এই ইস্যুতে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি জানিয়ে আসছে। এর আগে ১২ অক্টোবর কংগ্রেসের নেতৃত্বে দিল্লিতে বিশাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। তবে আগামী ৩০ অক্টোবর দিল্লির অশোক হোটেলে বিরোধী দলগুলোর উদ্যোগে এই মক পার্লামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সেখানে জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে জনগণের মতামত গ্রহণ করা হবে। তারপর ১ নভেম্বর ভোট চুরির প্রতিবাদে এবং সিইসি’র অপসারণের দাবিতে রামলীলা ময়দানে ‘দিল্লি চলো’ অভিযান এবং একটি বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে। এমনকি বিরোধী শিবিরের দাবি, এই জনসভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ১০ লক্ষ মানুষ যোগদান করবেন।

google button