৩০ এপ্রিল ডেডলাইন! কর্মী, পেনশন প্রাপকদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর

Published:

Eighth Pay Commission

সৌভিক মুখার্জী, কলকাতা: পোয়াবারো লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Employee)। অষ্টম বেতন কমিশনের (Eighth Pay Commission) জন্য অপেক্ষামান কর্মচারীদের জন্য বিরাট স্বস্তির খবর শুনিয়েছে কেন্দ্রীয় সরকার। বেতন, পেনশন এবং ভাতা সংক্রান্ত নিজেদের দাবি ও পরামর্শ জমা দেওয়ার সময় সীমা আরও বাড়িয়ে দিল কমিশন। যার ফলে আপনি যদি এখনও পর্যন্ত আপনার মতামত বা দাবিপত্র জমা না দিয়ে থাকেন, তাহলে চিন্তার কারণ নেই। হাতে রয়েছে এখনও সময়।

৩০ এপ্রিল পর্যন্ত শেষ সময়সীমা

কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট https://8cpc.gov.in/ এ অনলাইনের মাধ্যমে মেমোরেন্ডাম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল ২০২৬। অনেকের মধ্যেই বিভ্রান্তি ছিল যে, ২০ এপ্রিল হয়তো লাস্ট ডেট। তবে কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, ২০ এপ্রিলের ডেডলাইন শুধুমাত্র সেই সমস্ত ইউনিয়নের জন্যই ছিল, যারা কমিশনের সঙ্গে প্রাথমিক ব্যক্তিগত বৈঠকে অংশ নিতে ইচ্ছুক। সাধারণ কর্মচারী এবং সংস্থাগুলি আগামী ৩০ এপ্রিল পর্যন্তই তাদের দাবি জানাতে পারবে।

বলে দিই, এই স্মারকলিপি হল এমন একটি মাধ্যম, যার সাহায্যে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা সরাসরি কমিশনকে জানাতে পারেন যে, বর্তমান মুদ্রাস্ফীতি এবং আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে তাদের বেতন এবং পেনশন ঠিক কতটা বৃদ্ধি করা উচিত। তাই আপনার দেওয়া যুক্তি ও পরামর্শ ভবিষ্যতে বেতন কাঠামো নির্ধারণে বিরাট ভূমিকা রাখতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ৯০৮ ট্রেন, ১৮ হাজারের বেশি ট্রিপ! গরমের ছুটিতে ভ্রমণ আরও সহজ করল রেল

এদিকে কমিশন শুধুমাত্র দিল্লিতেই সীমাবদ্ধ নয়, বরং জানানো হয়েছে মহারাষ্ট্রের পুণেসহ দেশের বেশ কিছু বড় বড় শহরগুলোতে অতিরিক্ত বৈঠক করা হবে। এর ফলে আরও বেশি স্টেকহোল্ডার তাদের দাবি সরাসরি কমিশনের কাছে তুলে ধরতে পারবে। বলে দিই, কেন্দ্র সরকার প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করে যাতে কর্মচারীদের বেতন এবং পেনশন সাময়িকভাবে বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। আর ২৮ অক্টোবর ২০২৫ এ কেন্দ্রীয় মন্ত্রীসভা এই কমিশনের টার্মস অফ রেফারেন্স অনুমোদন দিয়েছিল। সরকারের মূল লক্ষ্য হল—কর্মচারীদের কাজের উৎসহ আরও বাড়ানো। আর স্বচ্ছ ও ন্যায্য বেতন কাঠামো তৈরি করা। সেই কারণেই দাবি জমা দেওয়ার সময়সীমা আরও বাড়ানো হয়েছে।