জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিচ্ছে মালয়েশিয়া! জানালেন প্রধানমন্ত্রী ইব্রাহিম

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 18 তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে (India) এসেছেন মালয়েশিয়ার (Malaysia) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আর এদেশের মাটিতে পা রেখেই ভারত সরকারকে বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন বন্ধু দেশের প্রধান। ইব্রাহিম জানালেন, প্রখ্যাত ইসলামিক বক্তা তথা গবেষক জাকির নায়েককে (Zakir Naik) ভারতের হাতে তুলে দিতে পারে মালয়েশিয়া। সেই মর্মে, যাবতীয় আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। NDTV-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, “জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।”

জাকিরকে ফিরে পাবে ভারত?

জাকির নায়েককে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী খুব পরিষ্কারভাবে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দীপাক্ষিক বৈঠক চলাকালীন জাকির নায়েকের বিষয়টি উঠেছিল। ভারতে তাঁকে হস্তান্তরের বিষয়টি মালয়েশিয়া গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আনোয়ার ইব্রাহিমের বক্তব্য, “ভারত এবং মালয়েশিয়ার মধ্যেকার সম্পর্কের গুরুত্ব এবং গোপনীয়তা রক্ষা করার স্বার্থেই এই বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা চলছে।”

এদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী খোলাখুলি বলেন, ভারত এবং মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদার করতেই জাকির নায়েকের বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে আবেগ তাড়িত না হয়ে যথেষ্ট সতর্কভাবে চলতে হবে মালয়েশিয়াকে, নিজের দেশের আইনের শাসন এবং দু’দেশের সম্পর্ককে গুরুত্ব দিয়েই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়ে দিলেন ইব্রাহিম। এমন বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে, এবার দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতেই পারে মালয়েশিয়া।

আরও পড়ুন: ১৫ বছরে সচিনের রেকর্ড নিয়ে ছিনিমিনি খেলছেন বৈভব, ভাঙার পথে আরেক কীর্তি

উল্লেখ্য, এর আগে 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন জাকির। পরবর্তীতে সেখানেই স্থায়ী নাগরিকত্ব পান তিনি। তবে পরবর্তীতে ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে গবেষক জাকির নায়েককে ফিরিয়ে আনার জন্য আবেদন জানানো হয়েছিল মালয়েশিয়া সরকারের কাছে। বলে রাখা দরকার, 2019 এ মালয়েশিয়ার সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন জাকির নায়েক। যদিও পরবর্তীতে ক্ষমাও চেয়ে নেন এই ইসলামিক বক্তা।