১৫ বছরে সচিনের রেকর্ড নিয়ে ছিনিমিনি খেলছেন বৈভব, ভাঙার পথে আরেক কীর্তি

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে আগেই সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে অভিষেক ম্যাচে রান না পেলেও মাত্র 15 বছর 99 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট ধরে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবার সেই বৈভবই আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারেন। ভারতের প্রথম একাদশে আজ বৈভবের জায়গা হলে এটাই হবে ভারতের মাটিতে বৈভবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর সেই সূত্র ধরেই মাস্টার ব্লাস্টার সচিনের রেকর্ড ভেঙে দুখন্ড করবেন তিনি।

আবার সচিনের রেকর্ড ভাঙবেন বৈভব?

17 বছর 213 দিন বয়সে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন সচিন তেন্ডুলকর। এক কথায়, এই বয়সেই প্রথমবারের মতো ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সৌভাগ্য হয়েছিল তাঁর। সেবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সচিন। তবে বৈভব সূর্যবংশীর বয়স এখন মাত্র 15 বছর। কাজেই, বৈভব যদি আজ বা পরবর্তী দুই টি-টোয়েন্টি ম্যাচের যেকোনও একটিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামেন, তবে তিনি ভেঙে ফেলবেন সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ার সচিনের রেকর্ড।

বলাই বাহুল্য, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রথম একাদশে বৈভব সূর্যবংশীর জায়গা হওয়াটা এবার কিছুটা কঠিন হয়ে পড়েছে। কারণ, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে দিয়েই দলের জন্য ওপেনিং করাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড! কয়েকটি সূত্র মারফত খবর, সঞ্জুর মতো অভিজ্ঞ খেলোয়াড়কে বসিয়ে রাখার পরিকল্পনা নেই BCCI কর্তাদের। আর অভিষেক শর্মার তো বসে থাকার প্রশ্নই নেই। কাজেই এমন পরিস্থিতিতে আফগান সিরিজে বৈভবকে ঠিক কোন ম্যাচে সুযোগ দেওয়া হয় বা আদৌ দেওয়া হয় কিনা সেদিকে নজর রয়েছে ক্রিকেট ভক্তদের।

আরও পড়ুন: পাকিস্তানের বদলা? ক্রিকেটে ভারতের সাথে হাত মেলাতে অস্বীকার বাংলাদেশের, BCB বলল “এটা..”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতীয় টি-টোয়েন্টি দলে কিছুটা হলেও অবহেলিত অনুভব করেছেন সঞ্জু। এর আগে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে খেললেও বৈভবের জন্য দল থেকে বাদ পড়তে হয়েছিল সঞ্জুকে। এরপর জিম্বাবুয়ে সিরিজেও দলে উপেক্ষিত হতে হয়েছিল এই অভিজ্ঞ ক্রিকেটারকে। যা নিয়ে সম্প্রতি খানিকটা হতাশা প্রকাশ করে ফেলেন তিনি। বলেছিলেন, “এবার থেকে আমার ইচ্ছে হলে তবেই টিম ইন্ডিয়ার হয়ে খেলব।”