বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ দৃশ্য যেন ভারত (Team India) বনাম পাকিস্তান ম্যাচের। সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে ওঠায় পাক প্লেয়ারদের সাথে নো হ্যান্ডশেক নীতি গ্রহণ করেছে টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, এবার একই ধরনের দৃশ্য দেখা গেল ভারত বনাম বাংলাদেশের (Bangladesh) মহিলা এশিয়া কাপের মঞ্চেও (Asia Cup)। গত বৃহস্পতিবার, সেমিফাইনালে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরের সাথে হাত মেলাতে অস্বীকার করেছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। টস পর্বের সময়কার এই ঘটনায় এবার সমর্থন যোগাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড!
ভারতের সাথে হাত না মেলানোকে সমর্থন করছে BCB!
ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনের সাথে বাংলাদেশের অধিনায়ক সুলতানার হাত না মেলানোর ঘটনায় মুখ খুলেছে ওপার বাংলার ক্রিকেট বোর্ড। যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, BCB-র নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু নো হ্যান্ডশেক বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে জানান, এটা বোর্ডের সিদ্ধান্ত নয়। অবশ্যই এটা অধিনায়কের একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত।
রফিকুলের কথায়, “হাত না মেলানোটা একেবারেই আমাদের সিদ্ধান্ত নয়। এটা সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত ছিল। আমরা বিশ্বাস করি খেলা গোটা বিশ্বকে একত্রিত করে। আমরা সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। শুধু ভারত নয়, প্রত্যেকের সাথে। তাই তিনি যা করেছেন সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।” বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এমন মন্তব্যের পর অনেকেই বলছেন, ভারতের সাথে হাত না মানানোর বিষয়টিকে ঘুরিয়ে সমর্থন করছে BCB!
আরও পড়ুন: ভারতকে ৩৬০ কিমি গতির ইভোলগা ট্রেন দেওয়ার প্রস্তাব রাশিয়ার, বদলে যাবে রেল পরিষেবা
এদিকে, গত বছর এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার নো হ্যান্ডশেক বিতর্ককে বাংলাদেশের অধিনায়ক এর সাম্প্রতিক কর্মকাণ্ডের সাথে জুড়ে কেউ কেউ দাবি করছেন, “ভারতীয় প্লেয়াররা পাকিস্তানের ছেলেদের সাথে হাত না মেলানোয়, এবার কি তাহলে ভাইজান পাকিস্তানের হয়ে বদলা নিল বাংলাদেশ?”এ নিয়ে অবশ্য আলাদা করে মুখ খোলেনি ওপার বাংলার ক্রিকেট বোর্ড। তবে যে ভারত সময় অসময়ে বাংলাদেশের পাশে থাকে, সেই দেশের অধিনায়কের সাথে বাংলাদেশের অধিনায়কের হাত মেলাতে অস্বীকার করার বিষয়টি আদতেই দৃষ্টিকটু। আন্তর্জাতিক ক্রিকেটেও এ নিয়ে আখেরে সমালোচিত হচ্ছে বাংলাদেশই!










