দিল্লি-কলকাতা রুটে রেল সেতুর কাছে ধসল মাটি, বাতিল একাধিক ট্রেন

Published:

সহেলি মিত্র, কলকাতা: দিল্লি-কলকাতা রেলপথে ফের বড়সড় বিপত্তি। উত্তরপ্রদেশের মির্জাপুর ও ঝিংগুরার মাঝামাঝি আমঘাট এলাকায় খাজুরি নদীর উপর নির্মীয়মাণ একটি রেলসেতুর সংলগ্ন বাঁধের মাটি বসে (Rail Bridge Embankment) যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন চলাচল। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা সামনে আসার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর জেরে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি একটি MEMU প্যাসেঞ্জার ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে।

আমঘাটে সেতুর মাটি বসে ব্যাহত দিল্লি-কলকাতা রুটের ট্রেন পরিষেবা

রেল সূত্রে জানা গিয়েছে, দিল্লি-কলকাতা (Delhi Kolkata Rail Route) রেলপথের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ওই এলাকায় তৃতীয় রেললাইন নির্মাণের কাজ চলছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই খাজুরি নদীর উপর একটি নতুন রেলসেতু তৈরি করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় মির্জাপুর ও ঝিংগুরার মধ্যবর্তী আমঘাট এলাকায় নির্মীয়মাণ সেতুর কাছে বাঁধের মাটি বসে যায়। ঘটনাটি নজরে আসতেই রেল কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা শুরু হয়। রেললাইনের নিরাপত্তা এবং যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

দিল্লি-কলকাতা রেলপথ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের মাধ্যম। প্রতিদিন এই রুট দিয়ে বহু দূরপাল্লার এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে। ফলে ডাউন লাইনে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই একাধিক ট্রেনের যাত্রা সূচিতে প্রভাব পড়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছনো নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ট্রেনগুলি ওই অংশ দিয়ে যাওয়ার কথা ছিল, সেগুলির একাধিককে অন্য পথে চালানো হচ্ছে। এর ফলে যাত্রাপথের দূরত্ব ও সময় বাড়তে পারে। বিশেষ করে যাঁরা নির্দিষ্ট সময়ে অন্য ট্রেন, বাস কিংবা বিমানের সংযোগ ধরার পরিকল্পনা করেছেন, তাঁদের বাড়তি সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: বাজি ফাটানো নিয়ে সংঘাত চরমে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিরাপত্তারক্ষীকে গুলি!

ঘুরপথে চলছে একাধিক ট্রেন

রেল সূত্রে খবর, ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনকে বিকল্প পথে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট ট্রেনগুলি প্রয়াগরাজের রামবাগ স্টেশন থেকে বারাণসী হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন (PDDU Junction) দিয়ে চালানো হচ্ছে। অর্থাৎ, নির্ধারিত রুটের পরিবর্তে এই বিকল্প পথ ব্যবহার করেই গন্তব্যের দিকে এগোচ্ছে ট্রেনগুলি। এই ঘটনার জেরে সুবেদারগঞ্জ-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন (PDDU) MEMU প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে। ট্রেনটিকে ছেওকি স্টেশনে আটকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ওই ট্রেনের উপর নির্ভরশীল নিত্যযাত্রীদেরও সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে যাঁরা প্রতিদিন কাজ, পড়াশোনা কিংবা অন্যান্য প্রয়োজনে এই ট্রেনে যাতায়াত করেন, তাঁদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হবে।

তবে এই ঘটনার পরেও আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ, আপ লাইনে আপাতত পরিষেবা চালু রাখা হয়েছে। ডাউন লাইনের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচলে পরিবর্তন অব্যাহত থাকতে পারে।

google button