বিজেপির মিথ্যা ভিডিও প্রচার, ধ্রুব রাঠির বিরুদ্ধে জারি জামিন অযোগ্য পরোয়ানা

Published:

Dhruv Rathee

সৌভিক মুখার্জী, কলকাতা: জার্মানিতে থেকেও ভারতের সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। এমনকি সেখান থেকেই লাগাতার নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আক্রমণ করছেন তিনি। তবে এবার তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানি মামলায় নতুন করে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির সাকাত আদালত। আর এই মামলার মূল অভিযোগকারী হলেন বিকাশ সংকৃতায়ন, যিনি বিকাশ পান্ডে নামেও পরিচিত।

বিপাকে পড়লেন ইউটিউবার ধ্রুব রাঠি

আসলে ২০১৮ সালের মে মাসে ইউটিউবে ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ধ্রুব। ওই ভিডিওতে বিকাশ পান্ডেকে শাসকদলের আইটি সেলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দাবি করেছিলেন তিনি। পাশাপাশি আইটি সেলের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা আর অপপ্রচারের অভিযোগ প্রত্যাহার করার জন্য এক ব্যক্তিকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবের অভিযোগ তোলা হয় ভিডিওতে। আর সেই ভিডিওর বিষয়বস্তুকে কেন্দ্র করেই এবার ধ্রব রাঠির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বিকাশ।

এমনকি এই একই মানহানি মামলায় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও অভিযুক্ত ছিলেন। কারণ তিনি ধ্রুব রাঠির ওই ভিডিওটি আবার রিটুইট করেছিলেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে এই রিটুইট করার জন্য অরবিন্দ কেজরিওয়াল নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেন। কিন্তু ভিডিওটির মূল নির্মাতা ধ্রব রাঠি হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতে মামলা এবং আইনি প্রক্রিয়া চলতে থাকে।

আরও পড়ুন: আরও বাড়ছে বার্ধক্য ভাতা, এবার কত হবে? বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট রাহুল জৈনের আদালতে এই মামলা শুনানি হয়। অভিযোগকারীর আইনজীবীর পক্ষ থেকে আদালতে জানানো হয় যে ধ্রুব রাখি ভারতীয় নাগরিক হলেও তিনি জার্মানিতে বসবাস করেন। যার ফলে গত কয়েক বছর ধরে তাঁকে নোটিশ দেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে এর আগে ১২ অক্টোবর আদালত গুরুগ্রামের একটি ঠিকানায় নতুন করে নোটিশ জারির নির্দেশ দেয়। পরবর্তী সময়ে আদালতের পক্ষ থেকে ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়। তবে এই মামলার রায় কোনদিকে যায়, সেদিকেই নজর থাকবে এখন সকলের।

google button