বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধার (Aadhaar) কার্ড নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় এবার কেন্দ্র, সমস্ত রাজ্যের সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court Of India)। আধার কার্ড সংক্রান্ত ওই জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে যাতে শীর্ষ আদালত ভারত সরকার সহ সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সরকারকে আধার কার্ডের ব্যবহার নিয়ে নির্দেশ দেয়। সেই মর্মেই এবার সমস্ত রাজ্যের সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং সর্বোপরি কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।
রাজ্য ও কেন্দ্রকে একসাথে নোটিস দিল সুপ্রিম কোর্ট
আজ অর্থাৎ মঙ্গলবার, সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সেখানে দেশের শীর্ষ আদালতের কাছে আবেদন জানানো হয়, সুপ্রিম কোর্ট যেন কেন্দ্রীয় সরকার সহ সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার বা প্রশাসনক এমনকি নির্বাচন কমিশনকেআ আধার কার্ড শুধুমাত্র পরিচয় পত্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেয়। আধার কার্ড যেন বয়সের প্রমাণপত্র, নাগরিকত্ব, ঠিকানা বা জন্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহার না হয়।
আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের দায়ের করা এমন আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় সরকার, সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার, নির্বাচন কমিশন এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে নোটিস জারি করেছে।
অবশ্যই পড়ুন: মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হাইকোর্টে বড় আর্জি শতদ্রুর, এবার কি গ্রেফতার?
বলাই বাহুল্য, মামলাকারী আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় ওই পিটিশনে আধার আইন 2016 এর 9 নম্বর ধারা উল্লেখ করেছেন। যেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে, আধার কার্ড নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। এদিকে UIDAI আগেই স্পষ্ট করে জানিয়েছে, আধার কার্ড শুধুমাত্র পরিচয় পত্র হিসেবে গণ্য করা যায়। এই আধার ব্যক্তির বয়স, ঠিকানা, জন্মের তারিখ কিংবা নাগরিকত্ব প্রমাণ করে না। এদিন পিটিশন জমা দেওয়ার সাথে সাথে মামলাকারী আধারের অপব্যবহার নিয়ম উদ্বেগ প্রকাশ করেন।










