সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার (Army Helicopter Crash)। এহেন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বহু মানুষের। জানা গিয়েছে, বসনিয়া (Bosnia) ও হার্জেগোভিনায় একটি প্রশিক্ষণ মহড়া চলাকালীন ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা বাহিনীর (EUFOR) একটি হেলিকপ্টার ভেঙে পড়ার ফলে চারজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
বসনিয়া ও হার্জেগোভিনায় ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার
জানা গিয়েছে, বসনিয়ার ব্রকো শহরের নিকটবর্তী গোরিচে গ্রামের কাছে একটি ইতালীয় সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার (Ch-47 Chinook) ভেঙে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর এক বিবৃতি অনুসারে, আহত সকলের অবস্থা স্থিতিশীল এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনায় কোনো বেসামরিকের প্রাণহানি ঘটেনি এবং কোনো বেসামরিক সম্পত্তি বা যানবাহনের ক্ষতি হয়নি।
এই বিষয়ে ইটালির প্রতিরক্ষা মন্ত্রকের নিশ্চিত করেছে যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই ইতালীয় নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে দুজন সেনা সদস্য ও দুজন রেড ক্রস ভলান্টিয়ার ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনাটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। পরবর্তীতে আরও তথ্য প্রকাশ করা হবে।
আরও পড়ুন: চিনের শত্রু তাইওয়ানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল পাকিস্তান
EUFOR কী?
EUFOR হলো প্রায় ১,২০০ সেনা নিয়ে গঠিত একটি ইউরোপীয় ইউনিয়ন শান্তিরক্ষা মিশন। এটি ২০০৪ সালে ন্যাটোর কাছ থেকে বসনিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। এর লক্ষ্য হলো দেশটিতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে হওয়া যুদ্ধের অবসান ঘটানো শান্তি চুক্তির সামরিক বিধানগুলো পর্যবেক্ষণ করা। এই মিশনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হয়।










