অনন্যা সরকার, কলকাতা: বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ‘রামকৃষ্ণ’ নামে একটি নতুন বাস পরিষেবা চালু হয়েছে, যা মেচেদা স্টেশন থেকে ঘাটাল হয়ে বর্ধমান পর্যন্ত যাত্রীদের সরাসরি সংযোগ প্রদান করবে (Mecheda Bardhaman Bus)। এই পরিষেবাটি মেচেদা, ঘাটাল, আরামবাগ এবং বর্ধমানকে একটি সুবিধাজনক রুটের মাধ্যমে সংযুক্ত করেছে, যা এই অঞ্চলগুলির যাত্রীদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ করে তুলবে। আসুন এই নতুন বাসটির রুট ও সময়সূচি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
মেচেদা বর্ধমান বাসের রুট ও সময়সূচি
বাসটি মেচেদা স্টেশন থেকে যাত্রা শুরু করে দেউলিয়া বাজার, মেছোগ্রাম, খুকুড়দহ, গৌরা, সুলতাননগর, দাসপুর, ঘাটাল, ক্ষীরপাই, শ্রীনগর, রামজীবনপুর, হাজিপুর, কামারপুকুর, গোঘাট, আরামবাগ, বুলচন্দ্রপুর, উচালন, সেহারাবাজার বাঁকুড়া মোড়, খালেরপুল, পোলেমপুর ও তেলিপুকুর হয়ে শেষ গন্তব্য বর্ধমান আলিশা বাসস্ট্যান্ডে পৌঁছায়।
মেচেদা স্টেশন থেকে বর্ধমান যাওয়ার সময় –
- মেচেদা স্টেশন থেকে ছাড়ে – সকাল ৩:২০-তে।
- মেছোগ্রাম থেকে ছাড়ে – সকাল ৩:৫০-এ।
- ঘাটাল সেন্ট্রাল থেকে ছাড়ে – সকাল ৪:৪৫-এ।
- ক্ষীরপাই থেকে ছাড়ে – সকাল ৫:১৫-এ।
- রামজীবনপুর থেকে ছাড়ে – সকাল ৫:৪০-এ।
- কামারপুকুর থেকে ছাড়ে – সকাল ৬:০০-এ।
- আরামবাগ থেকে ছাড়ে – সকাল ৬:২৫-এ।
- তেলিপুকুর থেকে ছাড়ে – সকাল ৭:৩৫-এ।
- বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড পৌঁছায় – সকাল ৭:৫০-এ।
আরও পড়ুন: চালু হল তুফানগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত প্রিমিয়াম এসি স্লিপার বাস, জানুন রুট ও সময়সূচি
বর্ধমান থেকে মেচেদা স্টেশন ফেরার সময় –
- বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ৯:৫৫-এ।
- বর্ধমান তেলিপুকুর থেকে ছাড়ে – সকাল ১০:১০-এ।
- সেহারাবাজার থেকে ছাড়ে – সকাল ১০:৩০-এ।
- আরামবাগ থেকে ছাড়ে – বেলা ১১:২৫-এ।
- কামারপুকুর থেকে ছাড়ে – বেলা ১১:৫৫-এ।
- রামজীবনপুর থেকে ছাড়ে – বেলা ১২:১০-এ।
- ক্ষীরপাই থেকে ছাড়ে – দুপুর ১২:৪০-এ।
- ঘাটাল সেন্ট্রাল থেকে ছাড়ে – দুপুর ১:১০-এ।
- মেছোগ্রাম থেকে ছাড়ে – দুপুর ২:১০-এ।
- মেচেদা স্টেশন পৌঁছায় – দুপুর ২:৩৫-এ।
অগ্রিম সিট বুক করতে অথবা পরিষেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীরা ৯৮৩২১৬৭০০ অথবা ৯৩৮২৩৩৭৩৩৮ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই নতুন রুটটি ঘাটাল থেকে বর্ধমানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে, ফলে যাত্রীরা বারবার বাস পরিবর্তনের ঝামেলা থেকে মুক্তি পাবেন বলে আশা করা যায়।










