অনন্যা সরকার, কলকাতা: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে গণপরিবহন ব্যবস্থাকে উন্নত করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নানা রুটে নতুন সরকারি ও বেসরকারি বাস যুক্ত করা হচ্ছে। তারই অংশ হিসেবে এবার চালু হল কোচবিহারের তুফানগঞ্জ থেকে কলকাতা আসার একটি নতুন লাক্সারি এসি বাস (Tufanganj Kolkata Bus)। এই বায়ো-টয়লেটযুক্ত প্রিমিয়াম স্লিপার-সিটার বাসটি কোচবিহার, শিলিগুড়ি হয়ে সরাসরি কলকাতা পৌঁছায়। আসুন তাহলে এই শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সময়সূচি, রুট ও সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
তুফানগঞ্জ – কলকাতা বাসের রুট ও সময়সূচি
আরাধনা পরিবহনের (Aradhana Paribahan) এই নতুন এসি স্লিপার + সিটার বাসটি যায় ভায়া – তুফানগঞ্জ – চিলাখানা – মারুগঞ্জ – দাওয়াগুড়ি – চকচকা – কোচবিহার – পুন্ডিবাড়ি – সোনাপুর – ফালাকাটা – ধুপগুড়ি – ময়নাগুড়ি বাইপাস – জলপাইগুড়ি বাইপাস – শিলিগুড়ি – বাগডোগরা – ইসলামপুর – ডালখোলা – রায়গঞ্জ – মালদা – ফারাক্কা – ওমরপুর – মোরগ্রাম – বহরমপুর – বেলডাঙ্গা – পলাশী – বেথুয়াডহরি – কৃষ্ণনগর বাইপাস – শান্তিপুর বাইপাস – ফুলিয়া – রানাঘাট – চাকদহ – জাগুলি – আওয়ালসিদ্ধি – আমডাঙ্গা – বারাসাত – মধ্যমগ্রাম – বিরাটি – বিমানবন্দর – বাগুইহাটি – উল্টোডাঙ্গা – কাঁকুড়গাছি – মানিকতলা – রাজাবাজার – শিয়ালদহ।
তুফানগঞ্জ যাওয়ার সময় এই বাসটি –
- কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – বিকেল ৪:৪৫-এ।
- শিলিগুড়ি থেকে ছাড়ে – সকাল ৬:৩০-এ।
- জলপাইগুড়ি বাইপাস থেকে ছাড়ে – সকাল ৭:০০-এ।
- ধুপগুড়ি থেকে ছাড়ে – সকাল ৭:৪৫-এ।
আরও পড়ুন: ভরদুপুরে আরামবাগে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত একাধিক যাত্রী
কলকাতা আসার সময় বাসটি –
- তুফানগঞ্জ থেকে ছাড়ে – দুপুর ৩:০৫-এ।
- কোচবিহার থেকে ছাড়ে – বিকেল ৪:০৫-এ।
- শিলিগুড়ি থেকে ছাড়ে – রাত ৮:০৫-এ।
আরও পড়ুন: চালু হল পুরুলিয়া-কলকাতা যাওয়ার SBSTC নাইট বাস পরিষেবা, জেনে নিন সময়সূচি ও রুট
এই বাসে যাত্রীরা পাবেন বিনামূল্যে ওয়াইফাই, লাগেজ র্যাক, ব্যাক রেস্ট, আরামদায়ক পুশব্যাক সিট, হ্যান্ড রেস্ট, লেগ রেস্ট, চার্জিং পয়েন্ট, এসি ভেন্টস, রিডিং লাইট, বায়ো টয়লেট, জলের বোতল, কমপ্লিমেন্টারি স্ন্যাকস, কম্বল ও বালিশ। আগ্রহী যাত্রীরা অগ্রিম সিট বুকিং ও অন্যান্য তথ্য জানার জন্য 9163891555 / 9163720555 / 9163920555 – এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। এছাড়া, অনলাইনে রেডবাস (RedBus), আভিবাস (Abhibus) এবং আরাধনা পরিবহনের ওয়েবসাইট থেকে সিট বুকিং করা যাবে।










