ওড়িশার বুকে এক টুকরো মঙ্গলগ্রহ! শীতে ঘুরে আসুন দামনজোড়ির লাল জলাধার থেকে

Published:

সহেলি মিত্র, কলকাতা: বেশিরভাগ মানুষ যখন ওড়িশার কথা ভাবেন, তখন তাদের মনে প্রথমেই জগন্নাথ পুরী, সমুদ্র সৈকত এবং মন্দিরের ছবি ভেসে ওঠে। কিন্তু আপনি যদি মনে করেন যে রাজ্যটির সৌন্দর্য শুধু এখানেই সীমাবদ্ধ, তাহলে আপনি ভুল ভাবছেন। এখানে এমন অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে যা প্রথম নজরে বিশ্বাস করা কঠিন। ওড়িশার দামনজোড়িতে এমন এক জায়গা আছে যেটিকে এক নজরে দেখলে মনে হবে যেন মঙ্গলগ্রহ। এখানকার জল এতটাই লাল যে ভাববেনরক্ত গঙ্গা বইছে। এরকম অদ্ভুত জায়গা হয়তো কখনোই দেখেননি আপনি। আজ কথা হচ্ছে ওড়িশার রেড মাড পন্ড (Red Mud Pond) নিয়ে।

ওড়িশার বুকে এ যেন এক টুকরো মঙ্গলগ্রহ!

কোরাপুটের দামনজোড়িতে রয়েছে এই অদ্ভুত লাল জলাধারটিকে দূর থেকে দেখলে মনে হবে, পৃথিবীতে নয়, যেন পৌঁছে গেছেন অন্য কোনও গ্রহে। তবে জানলে অবাক হবেন, এই লাল রং কিন্তু কোনও প্রাকৃতিক সৌন্দর্য নয়। এর পেছনের আসল ঘটনা শুনলে আপনিও হয়তো আঁতকে উঠবেন। আয়রন অক্সাইড থাকা, এবং এর পিএইচ (pH) ১০.৫ থেকে ১৩.৫ পর্যন্ত হতে পারে, যা অত্যন্ত বিষাক্ত।

আরও পড়ুন: শীতে ডেস্টিনেশন হোক ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন গান্ডিকোটা! কীভাবে যাবেন? রইল রুট

NALCO-র অ্যালুমিনা তৈরির প্রক্রিয়ায় উৎপন্ন লাল শিল্প বর্জ্য পদার্থ এখানে জমা রাখা হয়। এর অনন্য মঙ্গলগ্রহের মতো চেহারা এটিকে একটি জনপ্রিয় ফটোগ্রাফি স্পটে পরিণত করেছে। তাই জানিয়ে রাখি, এটা কোনো দেখার জায়গা নয়, এটি শিল্পবর্জ্য সংরক্ষণের এলাকা, অনুমতি ছাড়া প্রবেশ না করাই ভালো।

কীভাবে যাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন এরকম জায়গায় কীভাবে পৌঁছাবেন? তাহলে সেক্ষেত্রে আগে আপনাকে ট্রেনে করে কোরাপুট স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে এই অদ্ভুত লাল জলাধারটি ঘুরে আসতে পারেন।

google button