জানেন বিশ্বের মধ্যে মাশরুম চাষে কোন দেশ এগিয়ে? রইল তথ্য

Published:

GK

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে মাশরুম (Mushroom) চাষ বিশ্বের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে। একদিকে এটি যেমন পুষ্টিগুণে সমৃদ্ধ ঠিক তেমনই কৃষিক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ও লাভজনক কর্মকাণ্ড হয়ে উঠেছে। তাইতো খাবারের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে মাশরুম উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। সেই কারণে গোটা বিশ্বে মাশরুম চাষ (World’s Largest Mushroom Producer) ও গবেষণার জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের কোন দেশে মাশরুম চাষ সবচেয়ে বেশি হয় (GK)? না জেনে থাকলে আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য, সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

বিশ্বের বৃহত্তম মাশরুম উৎপাদনকারী দেশ কোনটি

জানা গিয়েছে, বিশ্বে ১৪ হাজার প্রজাতির মাশরুম রয়েছে, তবে সব মাশরুম ভোজ্য নয়। অর্থাৎ কিছু নির্দিষ্ট মাশরুম নিরাপদ, পুষ্টিগুণে ভরপুর। ঠিক তেমনই আবার কিছু মাশরুম বিষাক্তও, তাই নির্দিষ্ট এবং নিরাপদ জায়গা থেকে এটি সংগ্রহ করা জরুরি। আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-র দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বিশ্বের বৃহত্তম মাশরুম উৎপাদনকারী দেশ হল চিন। সেখানকার মাশরুম উৎপাদন এতটাই বেশি যে অন্য কোনো দেশ এদের কাছে হার মানে। ২০২৪ সালের পরিসংখ্যানে মাশরুম ও ট্রাফল মিলিয়ে চিনের উৎপাদন ছিল প্রায় প্রায় ৪৮.৬ মিলিয়ন টন।

আরও পড়ুন: জানেন ভারতের ‘আমলকি রাজধানী’ কাকে বলে? রইল ঠিকানা

ভারত কত নম্বরে রয়েছে?

বিশেষজ্ঞদের মতে মাশরুমে প্রোটিন এবং বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। কিন্তু এর চাষ করতে গেলে একাধিক নিয়ম মানতে হয়। মাশরুম চাষের জন্য দরকার উপযুক্ত পরিবেশ, সঠিক তাপমাত্রা, আর্দ্রতা, পরিচ্ছন্নতা এবং উন্নত মানের বীজ। তাহলেই কৃষিকাজের পাশাপাশি বিকল্প আয়ের উৎস হয়ে উঠতে পারে এই মাশরুম চাষ। চীন ছাড়াও মাশরুম উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। ২০২৪ সালে জাপানের উৎপাদন ছিল প্রায় ৪৯.৫ মিলিয়ন টন। অন্যদিকে, ভারত রয়েছে তৃতীয় স্থানে। জানা গিয়েছে, ২০২৪ সালে ভারতে মাশরুম ও ট্রাফল উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার টন।

আরও পড়ুন: চকচকে বেগুনের মধ্যেই রয়েছে পোকা, ঠকছেন না তো? কেনার আগে মেনে চলুন এই টিপসগুলি

এছাড়াও তালিকায় ভারতের পরেই রয়েছে মার্কিন, যেখানে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ২৯.৯ মিলিয়ন টন। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি চাষ করা মাশরুম হলো কমন হোয়াইট বাটন। সেখানে পেনসিলভানিয়া রাজ্যে বেশি মাশরুম উৎপাদন করা হয়ে থাকে। এছাড়াও মাশরুম উৎপাদনকারী দেশের তালিকায় রয়েছে পোল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন এবং কানাডা। আশা করা যাচ্ছে, আগামী দিনে এই মাশরুম চাষের ক্ষেত্রে আধুনিক চাষপদ্ধতি, প্রশিক্ষণ এবং বাজারের সুযোগ থাকতে পারে যা চাষের কাজকে আরও প্রসারিত করবে।

google button