প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের মরসুমে বাজারে হরেক রকমের সবজির আনাগোনা দেখা যায়। যার মধ্যে সবচেয়ে বেশি যে সবজি নজরে আসে সেটি হল বেগুন (Brinjal)। তবে অনেক সময়ই টাটকা মনে হলেও বাড়িতে রান্নার (Kitchen Tips) সময় দেখা যায়, বেগুনের মধ্যেও পোকায় ভর্তি (Insects In Brinjal)। আর তাতেই বিপাকে পড়তে হয় ক্রেতাদের। তাই বাজারে বেগুন কেনার সময় কী ভাবে বুঝবেন, সেগুলি আদৌ ভাল কি না? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
পোকা বেগুনে অশান্তি
বেগুন রান্নাঘরের একটি অতি জনপ্রিয় সবজি, নামে বেগুন হলেও এর স্বাদ কিন্তু দারুণ। তাজা বেগুনের গরম গরম বেগুনি, বেগুন ভাজা, তরকারি খেতে ভালো লাগে। কিন্তু বাজারে এত পরিমাণ ভেজাল বেড়েছে যে কিছু কিনতে গেলে ভাবতে হয় দীর্ঘক্ষণ। তবে এর জন্য কিছু ভালো টিপসও রয়েছে। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে বাজার থেকে ভালো বেগুন কিনবেন।
- কিছু বেগুনের বাইরে অনেক ছোট ছোট ছিদ্র থাকে। মনে রাখবেন ভাল বেগুনে কিন্তু কোনো ছিদ্র থাকে না। তাই কিনতে হলে অবশ্যই এই ধরনের ছিদ্রযুক্ত বেগুন কিনবেন না। বেগুন কেনার সময় হাতে নিয়ে ভাল করে টিপে বুঝে দেখে নিন কোনও ছিদ্র আছে কি না।
- চকচকে বেগুন সবসময় নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। তবে, শুধুমাত্র চকচকে ভাব দেখেই রাসায়নিক ব্যবহারের প্রমাণ হিসেবে বিবেচনা করা উচিত নয়। এমনকি পোকা ধরা বেগুনও সবসময় বিষাক্ত হয় না, তাই বুঝে ভালো মানের বেগুন কেনা খুব জরুরি।
- সবসময় ছোট মাপের বেগুন কেনা ভালো। কারণ বড় বেগুনে পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ছোট বেগুন কেনাই শ্রেয়।
আরও পড়ুন: জানেন কোন পরিবারে বাস করেন অলক্ষ্মী? পুরাণে মিলবে উত্তর
- আকৃতি ও রঙের উপরও বেগুনের গুণমান নির্ভর করে। যেমন যদি বেগুনের রং সবুজ হয় তাহলে বেগুন তাজা বুঝতে হবে। আর যদি কালো হয় তাহলে তা তিন-চার দিনের পুরোনো হতেই পারে।
- অনেক দোকানদার বেগুনকে আরও চকচকে ও আকর্ষণীয় করে তোলার জন্য কখনও কখনও এর উপর মোম, তেল বা মোমের প্রলেপ দেয়। অনেকে আবার রাসায়নিক স্প্রেও ব্যবহার করেন। তাই হাতে যদি রং লেগে যায়, তাহলে সেই বেগুন না কেনাই ভালো।










