শীতকাল আসতে না আসতেই গোড়ালিতে বাড়ছে ব্যথা? মেনে চলুন এই ঘরোয়া টিপস

Published:

Heel Pain

প্রীতি পোদ্দার, কলকাতা: কার্তিক মাস পড়তে না পড়তেই শীতের আমেজ দেখা গিয়েছে চারিপাশে। এদিকে শীতের (Winter) মরসুম এলেই বাতের ব্যথা-বেদনা যেন কয়েক গুণ বেড়ে ‌যায়। যাঁরা দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করেন, তাঁদের পায়ের গোড়ালিতে ব্যথাও (Heel Pain) বাড়ে। সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলা দুষ্কর হয়ে ওঠে এমনকি হাঁটতে গেলেও টান ধরে। তবে চিন্তা নেই, ওষুধ না খেয়ে ব্যথা কমানোর নানা টোটকা দেওয়া রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।

গোড়ালি ব্যথা বাড়ে শীতকালে

শীতকালে পায়ের গোড়ালিতে ব্যথা মানেই যে ইউরিক অ্যাসিডের কারণ তা কিন্তু নয়, আবার সেটি বাতের ব্যথাও হতে পারে। আর তাই দেখে অনেকেই মুঠো মুঠো ওষুধ খান। কিন্তু এসবের থেকে বরং কিছু ব্যায়াম এবং ঘরোয়া টোটকা ব্যবহার করা খুব ভালো। আসলে বেশি ব্যথার ওষুধ খাওয়া উচিত নয় শরীরের পক্ষে। তাই চিন্তা না করে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

গোড়ালি ব্যথা কমানোর উপায়

  • ব্যথার তীব্রতা কমাতে গোড়ালিতে ঠান্ডা-গরম সেঁক দেওয়া যায়। প্রথমে ঠান্ডা সেঁক দিন, পর মুহূর্তে গরম সেঁক দিন। সেঁক দিলে পায়ের পেশি সচল হয়। এছাড়াও ঠান্ডা এবং গরম জলের মিশ্রণ পায়ে ঢাললে খানিক স্বস্তি পাওয়া যায়।
  • দুই পায়ের মাঝে সামান্য ব্যবধান রেখে দেওয়ালের কাছে সোজা হয়ে দাঁড়ান। আপনার দু’হাত দেওয়ালে রাখুন। এ বার পায়ের পাতার উপরে ভর দিয়ে মাটি থেকে গোড়ালি তুলে ধরুন কয়েক সেকেন্ডের জন্য। তারপর ফের স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। ১০ থেকে ১৫ বার এই ব্যায়াম করুন। অনেকটাই আরাম পাবেন, ব্যথা কমতে পারে।

আরও পড়ুন: চিয়া সিডস খেলেই কি কমবে ওজন? জানুন খাওয়ার সঠিক সময় ও নিয়ম

  • পায়ের গোড়ালি ব্যথার কমানোর জন্য ম্যাসাজ বা মালিশ করা খুবই জরুরি। এর জন্য ঘুমের সময় একবার তেল মালিশ করতে পারেন। এতে ব্যথা অনেক কমে যাবে। অথবা নারকেল তেল বা অলিভ অয়েলে ২ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে পায়ের পাতায় মালিশ করতে পারেন। দেখবেন অনেকটা ব্যথা কমছে।
  • পায়ের গোড়ালির ব্যথা কমানোর জন্য নজর রাখতে হবে জুতোর ধরনের উপর নজর রাখতে হবে। সবসময় সঠিক মাপের জুতো পরতে হবে। অনেকে ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে হিল পড়েন, তবে বেশি হিল পড়লে পায়ে ব্যথা হতে পারে। তাই জুতোর মাপ যদি ঠিক না থাকে তা হলে গোড়ালি ব্যথা বাড়তে পারে।
আরওHealthHeel
google button