ক্যালেন্ডুলা থেকে চন্দ্রমল্লিকা, শীত আসার আগেই বাগান সাজাতে লাগান এই ৪ ফুল

Published:

Gardening Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পরেই শীত আসতে চলেছে। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডার মাঝেই রঙিন ফুলে ছেয়ে যাবে অনেকের ছাদ বাগান। মিঠে-কড়া রোদে বাগানে বসে ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোই লাগে সকলের। কিন্তু তার জন্য তো পরিচর্যা (Gardening Tips) করতে হবেই। হাতে ২-৩ মাস সময় রেখে তাই এখন থেকেই শুরু করে দিন শীতের গাছ লাগানো। অনেকেই বুঝতে পারেন না শীতের (Winter) মরশুমে কোন গাছ লাগানো উচিত, তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

ক্যালেন্ডুলা

শীতের মরশুমে রঙিন ফুলের মধ্যে অন্যতম হল ক্যালেন্ডুলা। অনেকটা জবা ফুলের মতো দেখতে এই ফুলগুলি। হলুদ, বেগুনি, গোলাপি অথবা গাঢ় কমলা রঙের হয়ে থাকে এই ফুলগুলি। মাঝে গাঢ় খয়েরি রঙের রেণু থাকে। শীতের শুরুতে যদি এই গাছ লাগানো যায় তাহলে বসন্তে প্রচুর ফুল পাওয়া যাবে। তবে প্রতিদিন জল দেওয়ার আগে অবশ্যই মাটি পরীক্ষা করে নেবেন। যদি দেখেন মাটি শুকিয়ে আসছে তাহলে জল দেবেন নইলে আগে থেকে ভুলেও জল দেবেন না, এতে গাছের ক্ষতি হতে পারে।

চন্দ্রমল্লিকা

শীতকালে অনেকেই ছাদ বাগানে চন্দ্রমল্লিকা গাছ লাগান। আসলে শীতে যাঁরা ফুলের বাগান সাজান, তাঁরা আগে নানা রঙের চন্দ্রমল্লিকা গাছ বসান। এই গাছের যত্ন নিতে হয় অনেক। তবে একবার ঠিকভাবে পরিচর্যা করতে পারলে শীতকালীন এই ফুলটিও ঝাঁকে ঝাঁকে ফুটবে। তবে এই গাছের জন্য একটু বেশি রোদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন: শীতকাল আসতে না আসতেই গোড়ালিতে বাড়ছে ব্যথা? মেনে চলুন এই ঘরোয়া টিপস

গাঁদা

শীতের মরশুমে আরও একটি গাছ হল গাঁদা। এই গাছের জন্য খুব বেশি সারের প্রয়োজন হয় না এবং অল্প জল দিলেই পোকা-মাকড় কম ধরে। তবে দরকার একটু বেশি রোদ। ডালপালা সঠিক কৌশলে ছাঁটতে হবে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম গাঁদা গাছের বৃদ্ধিতে সহায়ক। পরিচর্যা করতে পারলেই কমলা বা হলুদ রং এর গাঁদায় ভরে যাবে টব। এছাড়াও বাগানেও এই ধরনের গাছ লাগানো যাবে।

আরও পড়ুন: পেট খারাপের পরই শরীর দুর্বল? সুস্থ হতে ভরসা রাখুন এই ৪ খাবারে

স্ন্যাপড্রাগন

শীতের বাগানে স্ন্যাপড্রাগন রূপ বদলে দিতে পারে নিমেষে। নানা রঙের হয় এই ফুলগুলি। আর এই গাছের বৃদ্ধির জন্য দরকার সূর্যের আলো, জল। জানা গিয়েছে, স্ন্যাপড্রাগন গাছের বেড়ে ওঠার জন্য ৬-৮ ঘণ্টা সূর্যালোক দরকার। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে জল দিতে হবে। এছাড়াও ফুল ফোটা শুরু হলে এক মাস অন্তর খোলপচা সার দিতে পারেন।

আরওFlowerWinter
google button