বিক্রম ব্যানার্জী, কলকাতা: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামের এক স্ক্রিনশটেই তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ! সেটাই ছিল এ বছর NEET পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি বড় প্রমাণ। যার কারণে নতুন করে আবার NEET পরীক্ষায় বসতে হচ্ছে শিক্ষার্থীদের। আগামী, 21 জুন, পুনরায় হবে সেই পরীক্ষা। আর ঠিক তার আগেই প্রশ্ন ফাঁস আটকাতে এবং নিরাপত্তার স্বার্থে বিরাট পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার (Telegram Ban)। এবার সাময়িকভাবে গোটা দেশে ব্যান করা হল টেলিগ্রাম। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার।
কতদিন নিষিদ্ধ থাকবে টেলিগ্রাম?
গত মাসের কথা। 3 মে, NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুরু হয়েছিল তদন্ত। আর তাতেই উঠে আসে টেলিগ্রামের নাম। জানা যায়, এই অ্যাপের মাধ্যমেই পাঠানো হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র। কিছু অসাধু গ্রুপ এবং চ্যানেলের মাধ্যমে একপ্রকার বিক্রি করা হয়েছে এই প্রশ্নপত্র। কৃতি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এমন জঘন্য ক্রিয়াকলাপের সাথে পরিচিত দেশবাসী।
বলাই বাহুল্য, এর আগেও বহুবার এমন ঘটনার সাক্ষী থেকেছেন তাঁরা। সূত্রের খবর, টেলিগ্রামের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রকাশ্যে আসার পর নতুন করে জল্পনা বেড়েছিল কয়েকটি টেলিগ্রাম গ্রুপ নাকি পুনরায় হতে চলা NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করছে। প্রশ্নপত্র পাঠানোর নাম করে কিছু পরীক্ষার্থীর কাছে টাকাও চেয়েছিল তারা। শোনা যাচ্ছে, 21 জুনের পরীক্ষার প্রশ্নপত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের পরিবারের কাছে টাকা চাইছিল অসাধু গ্রুপগুলি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই আসল কাজ করে দেখাল নরেন্দ্র মোদি সরকার।
অবশ্যই পড়ুন: রয়েছে হাজার হাজার টন LNG, হরমুজ পার করল আটকে থাকা ভারতীয় জাহাজ ‘দিশা’
এ প্রসঙ্গে NTA একটি বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল প্রশ্নপত্র বিক্রি করার কথা জানিয়েছে। বলা হয়েছে, 21 জুনের পরীক্ষার প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গিয়েছে। এভাবে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আর তারপরেই অ্যাকশন নিল কেন্দ্রীয় সরকার। প্রশ্নপত্র ফাঁস আটকাতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে পরীক্ষার পরের দিন অর্থাৎ 22 জুন পর্যন্ত গোটা দেশে নিষিদ্ধ হয়ে গেল টেলিগ্রাম। শুধু অ্যাপ ব্লক করাই নয় সেই সাথে টেলিগ্রামে নির্দিষ্ট সময় পর্যন্ত মেসেজ এডিটের সুবিধাও বন্ধ রাখা হয়েছে।










