সীমান্তে BSF-র বিরুদ্ধে বাঘ ছাড়ার অভিযোগ, আতঙ্কিত বাংলাদেশে আহত একাধিক

Published:

BSF Tiger

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লালমনিরহাট সীমান্তে (Bangladesh) বাঘের আক্রমণে আহত হয়েছেন 3 বাংলাদেশি। শুধু তাই নয়, সীমান্তবর্তী অঞ্চলে পশুটির হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে একটি ছাগলেরও! যে ঘটনায় এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force) বা BSF এর বিরুদ্ধে অভিযোগ তুলল বাংলাদেশিরা। তাঁদের দাবি, ভারতীয় জওয়ানদের তরফেই নাকি বাংলাদেশ সীমান্তে ওই বাঘটি ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরেই সেই বাঘ সীমানা পেরিয়ে ওপার বাংলায় ঢুকে সাধারণ মানুষের উপর হামলা চালায়। যদিও এই খবরের সত্যতা যাচাই করিনি আমরা।

সত্যিই কি বাঘ ছেড়েছে ভারত?

বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত রবিবার বিকেলে ওপার বাংলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে বাঘের হামলায় আহত হওয়ার অভিযোগ তুলেছিলেন কয়েকজন বাংলাদেশি। দাবি, ওই এক বাঘের হামলাতেই নাকি গুরুতরভাবে আহত হয়েছেন শরিফা বেগম, আফসার উদ্দিন ও নজরুল ইসলাম নামক তিনজন। জানা গিয়েছে, আক্রান্তদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কয়েকজন বাংলাদেশির দাবি, রবিবার বিকেলে সীমান্ত সংলগ্ন আমঝোল গ্রামে মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। অন্যদিকে শরিফা বেগম ছাগল খুঁজতে মাঠে গিয়েছিলেন, সেই সময় নাকি ভারত থেকে যাওয়া বাঘটি ওই মহিলা সহ বাকি দুজন কৃষকের উপর আক্রমণ করে। তাতে গুরুতরভাবে আহত হন প্রত্যেকেই। এছাড়াও শরিফা বেগমের ছাগলটিকেও নাকি মেরে ফেলেছে ওই বাঘটি। আর এই ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে আঙুল তুলছে বাংলাদেশ!

বাংলাদেশের একটা বড় অংশের অভিযোগ, BSF এর সদস্যরা নাকি পরিকল্পিতভাবে ভারত থেকে ওই বাঘটিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল। পরবর্তীতে সেই বিশালাকার পশুটি ওপার বাংলার কৃষক সহ এক মহিলার উপর হামলা চালায়। যদিও এমন অভিযোগের স্বপক্ষে কোনও যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার বা বর্ডার গার্ড বাংলাদেশের তরফেও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছুই জানানো হয়নি।

 

আরও পড়ুন: বিশ্বকাপে ভাল ফুটবলের উপহার, ব্যালন ডি’অর র‍্যাংকিংয়ে সেরা ৫ এ মেসি, প্রথমে কে?

তবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, ওপারের ধান খেতে বাঘটিকে আটকাতে হাতে লাঠি সোটা নিয়ে ছোটাছুটি করছেন বাংলাদেশিরা। কয়েকজন বাংলাদেশ পুলিশ অফিসারকেও বন্দুক নিয়ে খোলা আকাশে গুলি করতে দেখা যায়। তবে গোটা ভিডিওতে বাঘের দেখা মেলেনি। কাজেই বাংলাদেশিদের অভিযোগ আদৌ কতটা সত্য তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

google button