অসুস্থ মাকে দেখার জন্য প্যারোলে মুক্তি পাননি চিন্ময় কৃষ্ণ, অবশেষে প্রয়াত সন্ধ্যারানী দেবী

Published:

Chinmay Das (1)

আনিষা চৌধুরী, কলকাতা: মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (Chinmoy Krishna Das)। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্তটি নেন। এর আগেও চিন্ময়ের পরিবারের তরফ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে তাঁর প্যারোলের আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামে তাঁর মা সন্ধ্যা রানী ধর মারা যান। মৃত্যুকালীন বয়স ছিল ৭২।

আবেদনের পর মঞ্জুর প্যারোল

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, পরিবারের আবেদন পাওয়ার পর নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলের আবেদন অনুমোদন করা হয়েছে এবং তাঁকে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানিয়েছেন, প্যারোল সংক্রান্ত সরকারি আদেশ কারাগারে পৌঁছলেই চিন্ময়কে মুক্তি দেওয়া হবে।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছিল। চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান এই মামলা করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছিল। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হলেও ওই মামলাতেই ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময়কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ‘ফাঁকিবাজি’ অতীত! পুলিশ কর্মীদের জোর কদমে কাজ করাতে নয়া অ্যাপ আনল লালবাজার

চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে মারধর ও কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গিয়েছে। এই হত্যার ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন থানায় গিয়ে একটি মামলা করেন। সেই মামলায় তিনি ৩১ জন ব্যক্তিকে আসামি হিসেবে চিহ্নিত করেছিলেন।