ভারতীয় জাহাজের সঙ্গে সংঘর্ষের পরই জারি নোটাম, আরব সাগরে গোলাবর্ষণ করবে পাকিস্তান

Published:

Pakistan Naval Drill

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তর-পূর্ব আরব সাগরে এবার কি সরাসরি সংঘর্ষে জড়াবে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)? এর আগে গত সপ্তাহে দুই দেশের নৌ বাহিনীর জাহাজের সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছিল। আর সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই এবার তড়িঘড়ি গোলাবর্ষণের ঘোষণা করল পাকিস্তানের নৌসেনা (Pakistan Navy)। জানিয়ে রাখি, কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয় বরং একেবারে নির্বিচারে গুলি চালাবে পাকিস্তানের নৌবাহিনী। আর এই সবটাই নৌ-মহড়ার অংশ।

নোটাম জারি করল পাকিস্তান

ভারতের জাহাজের সাথে সংঘর্ষের পরই দেরি না করে তড়িঘড়ি আরব সাগরে নৌ-মহড়ার মধ্যে দিয়ে নিজেদের ক্ষমতা এবং উপস্থিতি জানান দিতে চাইছে পশ্চিমের দেশ, এমনটাই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। সেই মর্মে, পাকিস্তানের তরফে জারি করা হয়েছে নোটাম। আর পাকিস্তানের এমন পদক্ষেপের পরই আরব সাগরের ওই সংবেদনশীল জল সীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রেও জারি হয়েছে সতর্কতা।

বলাই বাহুল্য, সাধারণত ভারতের নৌবাহিনীর তুলনায় পাকিস্তানের নৌবাহিনীকে অনেকটাই দুর্বল এবং কম ক্ষমতাসম্পন্ন বলে মনে করা হয়। মূলত সে কারণেই নাকি ভারতীয় জাহাজের সাথে সংঘাতের পর এবার নিজেদের এগিয়ে রাখার দৌড়ে পা বাড়িয়েছে ইসলামাবাদ। জলসীমায় নিজেদের ক্ষমতা দেখাতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: হাফ সেঞ্চুরি হাতছাড়া সেহবাগের ছেলের, তাও অস্ট্রেলিয়াকে চাপে ফেলল ভারত

সাধারণত আমেরিকা, জাপান বা তাইওয়ানের সাথে জলপথে উত্তেজনা বৃদ্ধি পেলে সমুদ্রপথে বৃহৎ সামরিক মহড়ার আয়োজন করে থাকে চিন। এর মধ্যে দিয়ে আসলে নিজেদের ক্ষমতা বোঝাতে চায় ড্রাগন। এবার ঠিক একই পথে হাঁটতে চলেছে পাকিস্তান। আসলে, আরব সাগরে ভারতের জাহাজটিকে পাক জাহাজ ধাক্কা মারার পরই পাকিস্তানের কূটনীতিককে তলব করেছিল ভারত। সেই সাথে এমন ঘটনার তীব্র নিন্দা করা হয় নয়া দিল্লির তরফে। একইভাবে পাকিস্তানের তরফেও ভারতীয় কূটনীতিককে তলব করা হয়েছিল বলেই খবর। আর সেই ঘটনার পর নিজেদের ক্ষমতা দেখাতে আরব সাগরে মহড়া করতে চলেছে পাকিস্তানের নৌসেনা। ওই মহড়ায় নির্বিচারে গুলি চালানোর জন্য ইতিমধ্যেই জারি হয়েছে নোটিফিকেশন।