১০ উইকেটে হারল নেপাল, টিকে থেকে ভারতকে জেতালেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর

Published:

Aryavir Sehwag

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উদ্বোধনী ম্যাচে নেপালকে 10 উইকেটে হারিয়ে এসিসি পুরুষ অনূর্ধ্ব 19 এশিয়া কাপ 2026 এ যাত্রা শুরু করল ভারত (India)। আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে নেপালের (Nepal) দেওয়া লক্ষ্য পূরণ করে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর। তাঁকে সঙ্গ দিয়েছিলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্য রাইচন্দানি। আর এই দুই ক্রিকেটারের কাঁধে চেপেই 10 উইকেট হাতে রেখে জয়ের সিঁড়িতে পা দিয়েছে ভারতীয় দল।

নেপালকে গুঁড়িয়ে দিল ভারত

শুক্রবার, ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 128 রান তুলতে পেরেছিল নেপাল। এদিন ভারতীয় বোলিং আক্রমণের সামনে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে 129 এর লক্ষ্য বেঁধেছিল প্রতিবেশী দেশটি। পাঞ্জাবের ছেলে ঈশান সুদ এদিন বল হাতে প্রতিপক্ষ দলটির তিনটি উইকেট তোলেন। তাতেই গুঁড়িয়ে যায় নেপালের টপ অর্ডার। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ভারতীয় বোলারদের কাছে ক্রমাগত উইকেট হারিয়ে মনোবল ভেঙে পড়েছিল নেপালের ক্রিকেটারদের।

এদিন, নেপালের দেওয়া 129 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় পেল ভারত। ভারতের জার্সিতে ব্যাট করতেন নেমে প্রথমেই তাণ্ডব চালালেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর এবং লক্ষ্য। তবে ব্যাট হাতে এদিন ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন আর্য। দলের জন্য 54 বলে 70 রান করে অপরাজিত থাকেন তিনি। সেই সূত্রেই 10 উইকেটের ব্যবধানে জিততে পেরেছে ভারত।

আরও পড়ুন: রিপাবলিকানদের হয়ে করা পোস্ট ডিলিট, ট্রাম্পের দল হারতেই বড় সিদ্ধান্ত মাস্কের!

আজ একেবারে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সেহবাগ পুত্রের সাথে ব্যাট হাতে মাঠে টিকে ছিলেন লক্ষ্যও। তাঁর ব্যাট থেকেও হাফ সেঞ্চুরি পেয়েছে দল। সব মিলিয়ে বলাই যায়, আর্যর পাশাপাশি ভারতীয় দলের প্রত্যেক প্লেয়ারের সঙ্ঘবদ্ধ লড়াইয়ের দৌলতে এসিসি পুরুষ অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শুরুতেই ভারতের কাছে হারতে হল নেপালকে।

google button