হঠাৎ টন টন সোনা বিক্রি করে দিল রাশিয়া, বেহাল অর্থনীতি?

Published:

Russia Gold Sale

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতার মাঝেই হঠাৎ প্রায় 22 হাজার কেজি বা 21.8 টন সোনা বিক্রি করে দিল রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক (Russia Gold Sale)। এ প্রসঙ্গে আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কিটকো তাদের এক রিপোর্টে জানিয়েছে, বিশেষ কারণে ভ্লাদিমির পুতিনের দেশ এত বিপুল পরিমাণ সোনা বিক্রি করল। আর সেই খবর প্রকাশ্যে আসতেই সকলেই কৌতুহলী হয়ে উঠেছেন কেন হঠাৎ এত সোনা বিক্রি করে দিচ্ছে মস্কো? তাহলে কি কোনও যুদ্ধের প্রস্তুতি নিয়ে লাগছে রাশিয়া?

কেন এত পরিমাণ সোনা বিক্রি করল রাশিয়া?

আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ায় ক্রমবর্ধমান বাজেট ঘাটতির মোকাবিলা করার জন্যই 21.8 টন সোনা বিক্রি করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক। বলাই বাহুল্য, রাশিয়ার বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা এপ্রিল পর্যন্ত রাশিয়ায় মজুদ মোট সোনার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল 2,304.76 টনে। আগের মাস অর্থাৎ মার্চেই সোনার মজুদ কমেছিল 6.22 টন।

বিশ্লেষক মহলের দাবি, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ 50 বছরে পা দেওয়ায় রুশ অর্থনীতি কার্যত ধাক্কার সম্মুখীন হয়েছে। ক্রমাগত বেড়ে চলা বাজেট ঘাটতি আটকাতে এবার সোনার রিজার্ভ সম্পদ ব্যবহার করতে শুরু করেছে মস্কো। ভ্লাদিমির পুতিনের দেশের অভ্যন্তরীণ বাজারে সোনার চাহিদা অনেকটাই বেড়েছে। কয়েকটি রিপোর্ট বলছে, গত মার্চে রাশিয়ার বাজারে সোনার লেনদেনের পরিমাণ এক বছরের হিসেবে 350 শতাংশ বেড়েছিল।

যে কথা না বললেই নয়, বিগত বছরগুলিতে রাশিয়া বিশ্ব বাজারের পরিস্থিতির দিকে বিশেষ নজর না দিয়ে নিজেদের সোনার মজুদ বাড়িয়ে এসেছে। 2002 সাল থেকে 2025 সালের মধ্যে রাশিয়া কম করে 1900 টন সোনা কিনেছে। বিশেষ করে 2008 থেকে 2012 এবং পরবর্তীতে 2019 সাল পর্যন্ত সবচেয়ে বেশি সোনা ক্রয় করেছে এই দেশ। যদিও পরবর্তীতে ধীরে ধীরে সোনা কেনার প্রবণতা অনেকটাই কমেছে মস্কোর।

অবশ্যই পড়ুন: সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে হবে ভারতের রাজত্ব! ১.২ লক্ষ কোটির মেগা মিশন কেন্দ্রের

প্রসঙ্গত, 2026 বছর পড়তে না পড়তেই রাশিয়ায় দেখা গিয়েছে সোনা বিক্রির ধুম। এবছর আন্তর্জাতিক অস্থিরতা সহ বেশ কিছু কারণে সোনার দাম অনেকটাই পড়তে দেখা গিয়েছে। যদিও এর আগে জানুয়ারিতেই রাশিয়া 3 লাখ আউন্স সোনা বিক্রি করে দিয়েছিল। সময় যত গড়াচ্ছে ততই সোনা ছাড়ছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক।