সৌভিক মুখার্জী, কলকাতা: ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছিলেন ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ড। তবে তা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর তিনি। এবার দেশে ফেরার জন্য আরও একধাপ এগোলেন হাসিনা। আনুষ্ঠানিকভাবে এবার মুজিব কন্যা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বাংলাদেশের হাই কমিশনারের কাছে আবেদন জমা দিয়েছেন বলেই খবর। দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার প্রীতি রহমানকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন হাসিনার আইনজীবী।
নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দিলেন শেখ হাসিনা
২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর ওপার বাংলার প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হন মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তারপর থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার দায় চাপিয়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। দেশে ফিরলেই গ্রেফতার করা হতে পারে, এমন আশঙ্কা করেই ডিসেম্বরে ফের বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন হাসিনা। এরই মধ্যে আরও একধাপ এগিয়ে নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র পেতে অ্যাপ্লিকেশন জমা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
এমনকি চিঠিতে হাসিনার বাংলাদেশী নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী দেশের দায়বদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। আর আবেদনগুলি দ্রুততার সঙ্গে যাতে বিবেচনা করা হয়, সেই অনুরোধ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, “অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তাঁর বর্তমান বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের ভিত্তিতে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”
🚨 Sheikh Hasina applies for NID and passport
Sheikh Hasina has submitted application with Bangladesh High Commission in New Delhi on November 9, 2026 to issue her a fresh passport and NID.
According Reuters, in the letter, Sheikh Hasina’s lawyers Matrix Chambers has asked the Bangladesh High Commission in New Delhi to issue her a fresh passport and NID. They cite her nationality under Bangladeshi law and international human rights obligations.
— Salah Uddin Shoaib Choudhury (@salah_shoaib) November 9, 2026
আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারে মিলবে না তৎকাল টিকিট! নিয়ম জারি রেলের
এদিকে ঢাকার দাবি, হাসিনাকে নতুন নথি দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো উচিত। এর আগে নয়াদিল্লি জানিয়েছিল, তারা হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে। তবে আপাতত হাসিনার পাসপোর্ট আবেদন যাচাই প্রক্রিয়ায় রয়েছে। তবে জানা গিয়েছে, হাসিনা দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করতেই চাইছেন। সেই কারণেই বাংলাদেশী পাসপোর্ট প্রয়োজন রয়েছে তাঁর। কিন্তু সবটাই নির্ভর করছে পাসপোর্ট পাওয়ার ওপর।










