বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। তার আগে আগামী ডিসেম্বরে রয়েছে মিনি নিলাম। সেই মর্মে, চলতি মাসের 17 তারিখের মধ্যে সমস্ত দলকে তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা প্রকাশ করতে হবে। কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) সেই নিয়মের বাইরে নয়। কাজেই দলে থাকা প্লেয়ারদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে শাহরুখ খানের ম্যানেজমেন্টকে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কলকাতার অধিনায়ক কে হবেন (KKR Captain)? অজিঙ্কা রাহানে অবসর নেওয়ার পর এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অধিনায়কের আসন ফাঁকা।
KKR-র অধিনায়ক হতে পারেন ইনি
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাহানের নেতৃত্বে ব্যর্থতা দেখতে হয়েছিল কলকাতাকে। যদিও ইতিমধ্যেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে নতুন অধিনায়কের খোঁজ করছে কলকাতা নাইট রাইডার্স। বিদেশীদের মধ্যে সুনীল নারিন, শাই হোপের মতো প্লেয়ারদের অধিনায়ক করতে পারে কলকাতা। তবে বিদেশি খেলোয়াড়দের প্রসঙ্গ বাদ দিলে ভারতীয়দের মধ্যে এই মুহূর্তে কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রিঙ্কু সিং।
গত সিজনে সহ অধিনায়ক হিসেবে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন রিঙ্কু। তাছাড়াও এই ভারতীয় তারকার কাঁধের দায়িত্ব থাকলে ব্যাট হাতে দীর্ঘক্ষণ লড়াই করেন তিনি। তাছাড়াও এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এমন কাউকে অধিনায়ক করতে চাইছে যাঁকে আগামী 3-4 মরসুম একই দায়িত্বে রাখা যাবে। সে ক্ষেত্রে রিঙ্কুর উপর ভরসা রাখতে পারে নাইট ম্যানেজমেন্ট। যদিও সবটাই নির্ভর করছে দলের কৌশলগত সিদ্ধান্তের উপর।
আরও পড়ুন: বড় উদ্যোগ বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে পৃথিবীর সবচেয়ে উঁচু সরস্বতীর মূর্তি
উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্স দলে আসতে পারেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সে ক্ষেত্রে তাঁকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল কলকাতার! তবে শাহরুখের দলের সেই স্বপ্ন ভাঙছে পাঞ্জাব কিংস। সব ঠিক থাকলে খুব শীঘ্রই, অর্শদীপ সিংয়ের বদলে মুম্বইয়ের কাছ থেকে হার্দিক পান্ডিয়াকে দলে নেবে পাঞ্জাব।










