পুজোর আগেই মুখে কালো দাগ দূর করুন এই ৩ ঘরোয়া ফেসপ্যাকই

Published:

Dark Spot On Face

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো (Durga Puja) আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, এদিকে কাজের ব্যস্ততায় নিজের রূপচর্চা করার সময় কেউই পাচ্ছে না। মুখের মধ্যে কালো ছোপ ছোপ দাগ (Dark Spot On Face) যেন ভরে গিয়েছে। তার উপর পার্লারেও এখন বেশ ভিড়। এদিকে দামি দামি প্রসাধনী ব্যবহার করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে চিন্তা নেই, এই সমস্যা দূর করতে আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে বেশ কয়েকটি ফেসপ্যাক (Face Pack For Glowing Skin) টিপস, যা বানাতে লাগবে হেঁশেলে থাকা অতি সাধারণ উপাদান।

মুখে বাড়ছে কালচে দাগছোপ

ঘন ঘন রোদে বেরোনোর জন্য আমাদের সকলের ত্বক খুবই রুক্ষ ও শুষ্ক। তার উপর কালো কালো দাগছোপ, ব্রণ এবং ট্যান তো আছেই। এই অবস্থায় আয়নার সামনে দাঁড়ানো নিজেদের কাছেই লজ্জাজনক মনে হচ্ছে। তবে চিন্তা করার কোনো দরকার নেই, প্রতি সপ্তাহে অন্তত দুবার মাত্র কয়েকটা উপাদান ব্যবহার করলেই আপনিও পেতে পারেন হেলথি স্কিন। রইল টিপস:

বেসন হলুদ প্যাক

মুখের দাগছোপ দূর করতে বেশ কার্যকরী উপাদান হল বেসন এবং হলুদ। এর জন্য ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে নিন। তারপর সেটি কাঁচা দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এরপর ভালো করে মুখ পরিষ্কার করে ওই ফেস প্যাকটি ভালো করে মুখে লাগিয়ে নিন। অন্তত মিনিট পনেরো শুকোনোর জন্য রেখে দিতে হবে। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকে অনেকটা উজ্জ্বলতা আসবে।

কফি ও নারকেল তেল

পুজোর আগে চটজলদি মুখের জেল্লা যদি ফেরাতে চান তাহলে নারকেল তেল ও কফি দারুণ কাজ করে। এমনকি ত্বকের সমস্যা কমাতে এবং ত্বককে কোমল রাখতেও বেশ সাহায্য করে। আসলে কফি ত্বককে এক্সফোলিয়েট করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। এটি বানানোর জন্য একটি বাটিতে দু’চামচ কফির গুঁড়োর সঙ্গে এক চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে মুখে মাখুন। মিনিট দশেক পর মুখ ধুয়ে ফেলুন। দেখবেন প্রথম ওয়াশেই মুখটা কেমন গ্লো করছে।

আরও পড়ুন: জলের অতিরিক্ত আয়রন দূর করার উপায়

পাকা পেঁপে এবং মধুর প্যাক

বাইরে বাইরে কাজ করার দরুন রোদে চামড়া একেবারে পুড়ে যায়। আপনি যতই সানস্ক্রিন লাগান না কেন পোড়া নিষ্প্রাণ ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে গেলে রীতিমত কালঘাম ছুটে যায়। তবে চিন্তা নেই, সেক্ষেত্রে পাকা পেঁপে এবং মধুর মিশ্রণ দারুণ কার্যকরী। এর জন্য একটি বাটিতে পাকা পেঁপে চটকে তার মধ্যে পরিমাণ মতো মধু দিয়ে দিন। তারপর সেটি ভালো করে মুখে মেখে নিন। যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ রেখে দিন। দেখবেন কয়েক সপ্তাহ মাখলেই মুখের গ্লো ফিরে আসবে। এটি হাতে এবং পায়েও মাখতে পারেন।

আরও Face Pack Health Skin
google button