জলের অতিরিক্ত আয়রন দূর করার উপায়

Published:

Remove Iron From Water

প্রীতি পোদ্দার, কলকাতা: জলে আয়রনের মাত্রা বেশি (High Iron Water) দেখা যায় একাধিক জেলায়। আর তার প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনেও। কারও বেশি আয়রন থাকা জলে চুল ঝরে পড়ছে এবং ত্বকের ক্ষতি হচ্ছে অন্যদিকে আবার এই জলে জামা কাপড় কাচলে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই এই সমস্যা থেকে বাঁচতে (Remove Iron From Water) দামি ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করেন। তবে সবার পক্ষে সেটি কেনা সম্ভব হয় না। তাই তাঁদের জন্য রইল কিছু সহজ টিপস।

জলের অতিরিক্ত আয়রনে বাড়ছে সমস্যা

খাওয়ার জল পরিস্রুত করে অনেকেই ব্যবহার করেন। কিন্তু স্নান, কাপড় কাচার জল সাধারণত পরিস্রুত করা হয় না। ফলে সেই জল ব্যবহারের ফলে বালতি, বাথরুমের মেঝে কিংবা বেসিনে পড়ে যাচ্ছে জেদি আয়রনের দাগ, ঠিক তেমনই আবার চুলের উপর মারাত্মক প্রভাব পড়ছে। এমনকি বর্তমানে যে চুল পড়ে যাওয়ার মতো জটিল সমস্যা তৈরি হয়েছে তার পিছনেও রয়েছে আয়রনের সমস্যা। তাই সেক্ষেত্রে কিছু ঘরোয়া কৌশল কাজে লাগিয়েই টিউবওয়েলের জল থেকে আয়রন সম্পূর্ণ দূর করা সম্ভব।

ফিটকিরি

জলের আয়রন দূর করতে গেলে ফিটকিরি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এতে জল একেবারে কাচের মতো স্বচ্ছ হয়ে উঠবে। এর জন্য এক বালতি জলে সামান্য একটু ফিটকিরি গুঁড়ো করে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর ২-৩ ঘণ্টার মধ্যেই দেখবেন জল কাচের মতো পরিষ্কার হয়ে গিয়েছে এবং সমস্ত আয়রন একদম নিচে থিতিয়ে রয়েছে।

ভিনিগার

জলে আয়রনের সমস্যা পুরোপুরি দূর করার জন্য ব্যবহার করতে পারেন ভিনিগার। এর জন্য একটি ছোট বাটিতে সাদা ভিনিগার নিয়ে তা এক বালতি জলের মধ্যে মিশিয়ে দিন। এক থেকে দুই ঘন্টা পরে দেখবেন আয়রন অনেকটা জলের নিচে থিতিয়ে আছে। আর সেই জল ত্বক ও চুল ধোয়ার জন্য ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: জেদি শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায়

আয়রন রিমুভার ফিল্টার

জল থেকে আয়রন দুর করার সবচেয়ে সহজ পদ্ধতি হল আয়রন রিমুভার ফিল্টার লাগানো। জলে আয়রন বেশি থাকলে জলের লাইনের সঙ্গে অথবা ওয়াশিং মেশিনের সঙ্গে যুক্ত জলের লাইনে একটি আয়রন রিমুভাল ফিল্টার বা ওয়াটার সফটনার লাগাতে পারেন। তাতে জলে থাকা আয়রন অনেকটাই দূর করা যাবে।

google button