জেদি শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায়

Published:

How To Remove Moss

প্রীতি পোদ্দার, কলকাতা: কখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা তো কখনও আবার গভীর নিম্নচাপ, এর জেরেই দিনরাত বৃষ্টি হয়ে চলেছে রাজ্য জুড়ে। এদিকে টানা বৃষ্টির কারণে বাড়ির দেওয়াল ও উঠোনে জমছে শ্যাওলা (Natural Cleaning Hacks)। পিছল ভাব এতটাই বেড়ে গিয়েছে যে বিপদ বাড়ছে বাড়ির সদস্যদের। বারংবার রাসায়নিক লিকুইড ব্যবহার করলেও খুব সহজে উঠতেই চাইছে না জেদি শ্যাওলা। তবে চিন্তা নেই মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই এই শ্যাওলা (How To Remove Moss) তোলা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

বেকিং সোডা

উঠোন বা বারান্দার শ্যাওলা দূর করতে বেকিং সোডার ব্যবহার বেশ উপকারী। এর জন্য একটি বালতিতে সামান্য জলে বেকিং সোডা মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। যেখানে যেখানে শ্যাওলা আছে সেখানে এই ঘন পেস্ট ৩০ মিনিট রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। মূলত বেকিং সোডার মধ্যে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যে রয়েছে, যা, শ্যাওলা পুনরায় তৈরি হতে বাধা দেয়।

লেবুর ম্যাজিক

শক্ত শ্যাওলা জমলে সেগুলি তুলে ফেলার জন্য সবচেয়ে সহজ উপায় হল লেবুর রস। এর জন্য লেবুর রসে নুন মিশিয়ে নিতে হবে। এরপর ভালো করে মিশ্রণটা সরাসরি শ্যাওলার উপর ছড়িয়ে দিন। তারপর ১৫ মিনিটের জন্য রেখে স্ক্রাব বা ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। লেবু ছাড়াও শ্যাওলার উপর হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করে ২০ মিনিটের জন্য রেখে দিন। দেখবেন উঠোন চকচক করে উঠবে।

আরও পড়ুন: বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর সহজ উপায়

ডিটারজেন্টের চমক

দেওয়াল বা পাঁচিলে যদি শ‍্যাওলার স্তর সামান্য থাকে, তাহলে ডিটারজেন্ট এবং গরম জলের মিশ্রণই হল সবচেয়ে কার্যকরী উপায়। এর জন‍্য একটি বালতিতে গরম জল ও ডিটারজেন্ট মিশিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে ব্রাশ বা ঝাড়ু দিয়ে ঘষে নিলেই উঠে যাবে শ্যাওলা।

জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা

শ্যাওলা যাতে বারংবার না জমে সেজন্য জায়গা পরিষ্কার রাখুন। অর্থাৎ যদি বড় গাছের ডালপালা বা ঝোপঝাড়ের কারণে আলো আটকে থাকে, তবে খানিকটা অংশ ছেঁটে ফেলতে হবে, যাতে আলো প্রবেশ করতে পারে। এ ছাড়াও শক্ত মাটি খুঁড়ে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো করতে হবে। এমনকি ড্রেনগুলিও পরিষ্কার রাখা উচিত যাতে কোথাও বৃষ্টির জল না জমে।

আরও Home Moss