পারেনি ভারতও, টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম দল হিসেবে ইতিহাস লিখল খুদে জিম্বাবুয়ে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের (Test Cricket) ইতিহাসে যা ভারত সহ কোনও দল করে দেখাতে পারেনি, সেটাই এবার করে দেখালো ছোট্ট দল জিম্বাবুয়ে (Zimbabwe)। 149 বছরের লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টের ইতিহাসে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টের দুই ইনিংসেই 500 করে রান করেছে জিম্বাবুয়ে দল। সেই সূত্রেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ব্রায়ান বেনেট বাহিনী। এর ফলে টেস্ট ক্রিকেটে নতুন করে তৈরি হল নজির।

জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড

বর্তমানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের অন্যতম ক্ষমতাশালী দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড। তবে এদের মধ্যে কেউই আজ পর্যন্ত একটি টেস্টের উভয় ইনিংসে 500 করে রান করতে পারেনি। সেই কাজটাই করে দেখালো জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে 504 রান করে জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় ইনিংসেও 5 উইকেট হারিয়ে 523 রানের ইনিংস গড়ে দলটি।

এদিকে আফগানিস্তান প্রথম ইনিংসে করেছিল 514 রান। তবে এদিন আলোর স্বল্পতার কারণে ম্যাচ খেলতে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত গোটা ম্যাচটাই ড্র হয়ে যায়। তবে ম্যাচ ড্র হলেও আন্তর্জাতিক টেস্টে নতুন ইতিহাস লিখে রাখল জিম্বাবুয়ে। যে কথা না বললেই নয়, এদিন জিম্বাবুয়ের বিশেষ রেকর্ডের পাশাপাশি দুই দল মিলে গোটা ম্যাচে 1500 এর বেশি রান করেছিল, সেটাও সচরাচর দেখতে পাওয়া যায় না।

আরও পড়ুন: প্রচলিত চাষাবাদ ছেড়ে লাক্ষা চাষ ও শূকর পালনে ব্যাপক সাফল্য পুরুলিয়ার কৃষকের

প্রসঙ্গত, এদিন জিম্বাবুয়ের হয়ে ব্রেন্ডন টেলর থেকে শুরু করে অধিনায়ক ব্রায়ান বেনেট, সেঞ্চুরি করেছিলেন মোট চারজন। তবে ডবল সেঞ্চুরি করে সকলের নজর কেড়েছিলেন ক্রেগ আরভিন। প্রথম ইনিংসে মাত্র চার রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অপরাজিত থাকার সাথে সাথে 206 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি।

google button