সহেলি মিত্র, কলকাতা: সরকারি কর্মীদের (Government Employees) জন্য রইল জরুরি খবর। এবার থেকে ৪৮ ঘন্টা জেলে থাকলে আর চাকরি থাকবে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানিয়েছে যে, কোনো সরকারি কর্মচারীকে গ্রেফতার করে ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হলে, তাঁকে স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত বলে গণ্য করা হবে। বিহারের সমস্তিপুরের সদর হাসপাতালের প্রশাসক বিশ্বজিৎ সিংকে জামিন মঞ্জুর করার সময় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনমোহন সিংয়ের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই পর্যবেক্ষণটি করে।
৪৮ ঘন্টা জেলে থাকলে চাকরি যাবে সরকারি কর্মীদের
জানা গিয়েছে, একজন চুক্তিভিত্তিক কর্মচারীর ৩৬,৪২১ টাকার বকেয়া বেতন পরিশোধের বিনিময়ে ৪,০০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে বিশ্বজিৎ সিং নামের এক ব্যক্তি অভিযুক্ত হন। এ ব্যাপারে গত বছর ভিজিল্যান্স থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। প্রায় এক বছর আগে জামিন মঞ্জুর করার পর সুপ্রিম কোর্ট পাটনা হাইকোর্টের সেই জামিন বাতিলের আদেশটি খারিজ করে দিয়েছে।
বেঞ্চ বলেছে যে, যদিও জামিনের আবেদন বিবেচনার ক্ষেত্রে দাবিকৃত ঘুষের পরিমাণ প্রাসঙ্গিক ছিল না, হাইকোর্ট জামিন বাতিল না করেও এই পর্যবেক্ষণটি করতে পারত। জামিন পুনর্বহাল করার সময় সুপ্রিম কোর্ট অভিযুক্তের পোস্টিংয়ের বিষয়টিও দৃষ্টি আকর্ষণ করেছে। এতে বলা হয়েছে যে, একটি উদ্বেগজনক বিষয় উপেক্ষা করা উচিত নয়। দেখা যাচ্ছে যে, অভিযুক্ত তার গ্রেফতারের পর প্রায় ১৫ দিন বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। যখন কোনো সরকারি কর্মচারী গ্রেফতার হন এবং ৪৮ ঘণ্টার বেশি সময় বিচার বিভাগীয় হেফাজতে থাকেন, তখন তাকে স্বয়ংক্রিয়ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হয়। এ বিষয়ে কোনো পৃথক আদেশের প্রয়োজন নেই।
আরও পড়ুন: সাধ্যের মধ্যেই হবে দিঘা ভ্রমণ, হোমস্টে খুললেই মিলবে ৫ লক্ষ টাকা ভর্তুকি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিশেষ বার্তা সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, “এটা আশ্চর্যজনক যে তাঁকে একই হাসপাতালে এবং একই পদে পুনরায় পদায়ন করা হয়েছে। রাজ্য সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি সমাধান করা। আমরা আশা করি যে রাজ্য সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” বিশ্বজিৎ সিং পাটনা হাইকোর্টের ১ জুলাই, ২০২৬-এর আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন।
হাইকোর্ট অভিযোগকারীর আবেদন গ্রহণ করে সেশনস কোর্টের দেওয়া নিয়মিত জামিন বাতিল করে অভিযুক্তকে আটক রাখার আদেশ দেয়। এর আগে ঘুষ চাওয়ার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছিলেন, কিন্তু সেশনস কোর্ট তাকে জামিন দিয়েছিল। অভিযোগকারী হাইকোর্টে সেই জামিনের আদেশকে চ্যালেঞ্জ করেন, যা হাইকোর্টও বাতিল করে দেয়।










