সৌভিক মুখার্জী, কলকাতা: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আগামীকাল ভাই-বোনের ভালোবাসা, সম্প্রতি এবং বন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ভাইফোঁটা (Vai Fota) বা ভাতৃদ্বিতীয়া। এই বিশেষ দিনটিতে বোন বা দিদিরা তাঁদের ভাই কিংবা দাদাদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করে থাকেন। কিন্তু এই বিশেষ দিনটিতে শুধুমাত্র ফোঁটা দেওয়ার প্রথার পাশাপাশি ভাই বা বোনকে জানানো যেতে পারে শুভেচ্ছা বার্তা (Bhai Phota Wish)। এই প্রতিবেদনে এমনই কিছু ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা তুলে ধরা হল।
ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা (Vaifota Wishes)
১) স্নেহের ভাই, শুভ ভাইফোঁটা। তুই আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। ভালো থাকিস, সুস্থ থাকিস।
২) ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। আমার ভাইয়ের দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি। শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩) মা-বাবার পরে যদি কেউ সবচেয়ে বেশি আপন হয়, তাহলে সেটা তুই। শুভ ভাইফোঁটা।
৪) প্রতিদিনের খুনসুটি, ঝগড়া আর ভালোবাসার মিষ্টি সম্পর্কটা এভাবেই চলুক। তুই ছাড়া আমার জীবন সত্যিই বড় অগোছালো। শুভ ভাইফোঁটা।
৫) মুখে যাই বলি না কেন, আমি জানি যে তুই সবসময় আমার পাশে ছায়ার মতো রয়েছিস। আমার সেরা সিকিউরিটি গার্ডকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা।
৬) আজ হয়তো দুজনে অনেকটা দূরে। কিন্তু মনের ফোঁটাটা তোর কপালেই রইল। শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭) তোর মতো একটা ভাই পাওয়া সত্যিই গর্বের ব্যাপার। তুই যেভাবে সবার দায়িত্ব নিয়েছিস তা দেখে সত্যিই গর্ব হয়। শুভ ভাইফোঁটা।
৮) ছোট থেকেই তোকে কোলেপিঠে বড় হতে দেখেছি। আজ তুই কত বড় হয়ে গেলি। সারা জীবন তোকে এভাবেই আগলে রাখব। শুভ ভাইফোঁটা।
৯) জীবনের প্রতিটি চড়াই উৎরাইয়ে তুই যেভাবে আমার হাতটি ধরে রেখেছিস, তার কোনও তুলনা হয় না। থ্যাংক ইউ ভাই। শুভ ভাইফোঁটা।
১০) সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যেতে পারে। কিন্তু তোর প্রতি আমার এই নিস্বার্থ ভালোবাসা কখনও কমবে না। শুভ ভাইফোঁটা।
১১) মাঝরাতে কোনও সমস্যা হোক বা জীবনের কোনও বড় সিদ্ধান্ত, তোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেমকে রইল শুভ ভাইফোঁটার শুভেচ্ছা।
১২) কখনও তুই বাবার মতো শাসন করিস। আবার কখনও বন্ধুর মতো সব সিক্রেট আমার সাথে শেয়ার করিস। এটাই সবচেয়ে বড় উপহার। শুভ ভাইফোঁটা দাদা।
১৩) তুই আমার জীবনে সেই ডায়েরী, যার কাছে আমার কোনও সিক্রেট লুকাতে হয় না। তুই যেমন আছিস তেমনই থাকিস। শুভ ভাইফোঁটা।
১৪) তোর কপালে ফোঁটা দিয়ে আজ ঈশ্বরের কাছে তোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোর সব স্বপ্ন যেন সত্যি হয়ে যায়। শুভ ভাইফোঁটা।
১৫) আমাদের সম্পর্কটা টক, ঝাল, মিষ্টি আচারের মতো। কখনও টক, কখনও মিষ্টি। কিন্তু সব সময় দারুণ। এই স্বাদ যেন কোনওদিন না কমে। শুভ ভাইফোঁটা।
১৬) দুনিয়ার সব দামি গিফট একদিকে, আর তোর মুখের ওই হাসিটা আরেকদিকে। তোর হাসিটা ধরে রাখার দায়িত্ব আমার। শুভ ভাইফোঁটা।
১৭) দূরত্ব যতই হোক না কেন, আমাদের মনের টান সবচেয়ে শক্ত। আজ অনেক মিস করছি তোকে। খুব ভালো থাকিস। শুভ ভাইফোঁটা।
আরও পড়ুন: যাত্রীর বদলে বোঝাই হল বালির বস্তা, বাংলাদেশে সফল ট্রায়াল ভারতের LHB রেল কোচের
১৮) পরিস্থিতি ভালো হোক বা খারাপ, এই বোনটা তোর পাশে সব সময় থাকবে। আজকের এই পবিত্র দিনে এটাই আমার তোকে দেওয়া সবচেয়ে বড় প্রতিশ্রুতি। শুভ ভাইফোঁটা।
১৯) জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তুই যেভাবে আমাকে সঠিক পথ দেখিয়েছিস, তা কোনওদিন ভোলার নয়। ভাই বা দাদার চেয়েও তুই আমার জীবনের সবচেয়ে বড় গাইড। শুভ ভাইফোঁটা।
২০) আমার করা প্রতিদিনের প্রার্থনায় তোর নামটা সবার প্রথমেই থাকে। ঈশ্বর তোকে সর্বদা সুস্থ-সবল এবং হাসিখুশি রাখুক। শুভ ভাইফোঁটা ভাই।










