প্রচলিত চাষাবাদ ছেড়ে লাক্ষা চাষ ও শূকর পালনে ব্যাপক সাফল্য পুরুলিয়ার কৃষকের

Published:

Success Story of Farmer Madhusudan Barui

অনন্যা সরকার, পুরুলিয়া: প্রচলিত কৃষিকাজ থেকে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে না পারায় অনেক কৃষকই বিকল্প চাষাবাদের দিকে ঝোঁকেন। বিশেষত পুরুলিয়ার মতো রুক্ষ অঞ্চলের কৃষকদের কাছে বিকল্প চাষাবাদ জীবিকা নির্বাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন মধুসূদন বারুই (Success Story of Farmer Madhusudan Barui)। তিনি দেখিয়ে দিয়েছেন যে, প্রথাগত কৃষিকাজের গণ্ডি পেরিয়ে বিকল্প ও লাভজনক কৃষি পদ্ধতির মাধ্যমে কীভাবে ভাগ্যের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। কঠোর পরিশ্রম, অদম্য মনোবল ও সঠিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে তিনি শূকর পালন ও লাক্ষা চাষে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

 শূকর পালন ও লাক্ষা চাষে সাফল্য

প্রথাগত কৃষিকাজের নানা প্রতিকূলতার মুখে পড়ে পুরুলিয়ার পাড়া ব্লকের বাসিন্দা মধুসূদন বারুই বিকল্প পথের সন্ধান শুরু করেন। তখন তিনি বুঝতে পারেন যে, পশুপালন এমন একটি মাধ্যম, যার সাহায্যে অল্প পুঁজি ও কম সময়ে অনেকটাই বেশি মুনাফা অর্জন করা সম্ভব। এই ধারণা থেকে তিনি উন্নত জাতের শূকর পালন শুরু করেন। বৈজ্ঞানিক উপায়ে খামার তৈরি, পশুদের নিয়মিত টিকাদান এবং পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে তিনি তাঁর খামারটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন। বর্তমানে তাঁর পশু খামার থেকে স্থানীয় বাজারের পাশাপাশি দূরবর্তী স্থানেও শূকর সরবরাহ করা হয়। এর থেকে অল্প সময়েই অনেক বেশি লাভ করছেন তিনি। 

তবে, মধুসূদন বারুই কেবল শূকর পালনেই থেমে থাকেননি, তিনি লাক্ষা চাষের মাধ্যমে আয়ের উৎস আরও প্রসারিত করেছেন। তিনি বর্তমানে তাঁর বাড়ির আশেপাশে থাকা কুল ও পলাশ গাছগুলোকে লাক্ষা পোকা পালনের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছেন। মধুসূদনবাবু দেখিয়ে দিয়েছেন যে, অত্যন্ত কম রক্ষণাবেক্ষণ ও সামান্য বিনিয়োগের মাধ্যমেও এই চাষাবাদ থেকে ভালো মুনাফা অর্জন করা যায়।, বার্নিশ (ল্যাকার), প্রসাধনী সামগ্রী এবং বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে লাক্ষা ব্যবহৃত হয়। বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় উৎপাদিত পণ্য বিক্রি করতে তাঁকে কোনো বেগ পেতে হয় না।

আরও পড়ুন: ভালো বেতনের কর্পোরেট চাকরি ছেড়ে শুরু করেন মাছের চাষ, বছরে ৩০ লক্ষ আয় সৌরভের

মধুসূদন বারুইয়ের এই সমন্বিত কৃষি মডেলটি এখন তাঁর এলাকার বেকার যুবক ও অন্যান্য কৃষকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তিনি কেবল নিজের অর্থনৈতিক অবস্থারই পরিবর্তন ঘটাননি, তার পাশাপাশি দেখিয়ে দিয়েছেন যে, সুপরিকল্পিত ও বহুমুখী কৃষিকাজের মাধ্যমে কীভাবে প্রতিকূল পরিবেশেও আত্মনির্ভরশীলতার নতুন দিগন্ত উন্মোচন করা যায়।

google button