ফের সোনা, রুপোর দাম বৃদ্ধি! দেখুন আজ কলকাতার রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের মধ্যবিত্তদের পকেটে বোঝা। আন্তর্জাতিক বাজারে টালমাটাল অবস্থার মধ্যে দেশের বাজারে আবারও একধাক্কায় অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম (Gold Price)। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের লগ্নি তুলে নেওয়ার প্রবণতার জেরেই ভারতীয় বুলিয়ান বাজারে উর্ধ্বমুখী হয়েছে এই দুই ধাতুর গ্রাফ। গত কয়েকদিনের মন্দা কাটিয়ে আজ সপ্তাহের শুরুতেই বেশ খানিকটা মহার্ঘ হল দাম। ফলে গয়না কিনতে গেলে আবারও বেশি টাকা খরচ করতে হবে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,১৫০ টাকায় (+২১০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৭৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৯০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৬৫০ টাকায় (+২২০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৩৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৫২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৪২০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৫৩০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৫৩০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৬৮০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৫৮০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৫২,২৫০ টাকায় (+৪৪০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৭৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।

আরও পড়ুন: ফ্রি বিদ্যুৎ থেকে ৭৮ হাজার টাকার সুবিধা, পিএম সূর্যঘর প্রকল্পে কীভাবে করবেন আবেদন?

অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪২ হাজার ৫০ টাকা। তবে আজ ২১০০ টাকা দাম বেড়েছে এবং নতুন রেট ১ লক্ষ ৪৪ হাজার ১৫০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে প্রতি ১০ গ্রামে খরচ করতে হচ্ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৪৫০ টাকা। কিন্তু আজ ২২০০ টাকা দাম বেড়েছে এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৬৫০ টাকা। এর পাশাপাশি গতকাল যদি কেউ রুপো কিনতে যেত, তাহলে তাঁকে প্রতি কেজিতে খরচ করতে হতো ২ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকা। তবে আজ ৪৪০০ টাকা দাম বেড়েছে এবং নতুন রেট ১ লক্ষ ৫২ হাজার ২৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।