সৌভিক মুখার্জী, কলকাতা: মাসের শেষে মূল্যবান ধাতুর বাজারে ফের বিপরীতমুখী প্রবণতা। আন্তর্জাতিক বাজারের প্রভাবে আজ দেশীয় বাজারে সোনার দামে (Gold Price) ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেলেও ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে রুপোর বাজারে। সোনার পারদ চড়লেও আজ রুপোর দাম কিছুটা হলেও হ্রাস পেয়েছে। ফলে মধ্যবিত্তদের জন্য তা হতে চলেছে দারুণ খবর। কিন্তু যারা সোনা কিনতে ইচ্ছুক তাদের জন্য পকেটে কিছুটা বাড়তি চাপ পড়বে আজ। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,২০০ টাকায় (+৯৫০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৫৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৭০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৬০০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৩৫০ টাকায় (+১০০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৬০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৭৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৬৫০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৪৫০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৪৫০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৬০০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৫০০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,১৮,৫৫০ টাকায় (-১৫০০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।
আরও পড়ুন: ভাঙড়ে জোট বাঁধছে তৃণমূল-নওশাদ? ISF-র পদক্ষেপে জল্পনা
সোনা, রুপোর দামে ফের পরিবর্তন
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৬ হাজার ২৫০ টাকা। তবে আজ দাম বেড়েছে ৯৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ২০০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৩ হাজার ৩৫০ টাকা। আজ দাম বেড়েছে ১০০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৩৫০ টাকা। এদিকে গতকাল রুপোর বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২০ হাজার ৫০ টাকায়। আজ দাম কমেছে ১৫০০ টাকা এবং নতুন রেট বেরিয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৫৫০ টাকা।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।










