টিএমটি অতীত, মজবুত বাড়ি তৈরিতে ব্যবহার হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তির রড, জানুন বৈশিষ্ট্য

Published:

GFRP Rebar

অনন্যা সরকার, কলকাতা: নিজের বাড়ি তৈরি করা প্রত্যেকটি মানুষের জীবনেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। অনেকেই বাড়ি তৈরির জন্য তাঁদের সারা জীবনের সঞ্চিত অর্থও ব্যয় করে দেন। তাই বাড়ি তৈরির ক্ষেত্রে কোন নির্মাণসামগ্রী ব্যবহার করা হবে, তা নিয়ে সবসময়ই সজাগ থাকেন অধিকাংশ মানুষ। বাড়ির মজবুতির ব্যাপারে কেউই আপোস করতে চান না, কিন্তু বাজেটও একটি বিবেচ্য বিষয়। তাই, বাড়ি নির্মাণের জন্য টেকসই, মজবুত এবং সাশ্রয়ী নির্মাণ সামগ্রী নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই একটি সাশ্রয়ী ও মজবুত নির্মাণ সামগ্রী হলো জিএফআরপি রিবার (GFRP Rebar)। এই কারণেই মানুষ টিএমটি রিবার (TMT Rebar) বা লোহার রোডের পরিবর্তে ক্রমবর্ধমানভাবে জিএফআরপি রিবার ব্যবহার করছে। চলুন তাহলে এই জিএফআরপি রিবারের সুবিধা ও অসুবিধাগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

জিএফআরপি রিবার কী?

বর্তমানে বাড়ি নির্মাণে লোহার রডের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে নতুন প্রযুক্তিতে তৈরি গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার রিবার। এটিকে স্টিলের টিএমটি রডের চেয়ে বেশি শক্তিশালী ও টেকসই বলে মনে করা হয়। জিএফআরপি রড মূলত প্লাস্টিক থেকে তৈরি একটি ফাইবার রড। এই ফাইবার বা প্লাস্টিক রড নির্মাণকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন: তিন মাসে ১৯০ কোটিরও বেশি আয় শিয়ালদায়, বাকিদের কত? তালিকা দিল পূর্ব রেল

জিএফআরপি-এর উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবহৃত উপকরণই এটিকে টিএমটি রিবারের তুলনায় মজবুত করে তোলে। এই প্লাস্টিকের রিবারটি গ্লাস ফাইবার এবং রেজিনের একটি শক্তিশালী মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। এর আঁকড়ে ধরার ক্ষমতা খুবই বেশি, যে কারণে নির্মাণকাজে এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জিএফআরপি রিবারের আরও অনেক সুবিধা রয়েছে।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ! হুঁশিয়ারি বিজেপি নেতার

জিএফআরপি রিবারের গুণ

এটি চিরাচরিত স্টিলের টিএমটি বারের চেয়ে উন্নত। এর প্রধান সুবিধা হলো এটি জং বা মরচে প্রতিরোধ করতে পারে। অন্যদিকে এটি ওজনেও খুব হালকা, ফলে নির্মাণ কার্যের সময় এটিকে পরিবহন করা ও ব্যবহারও সহজ হয়। এর শক্তি স্টিলের রডের দ্বিগুণ। শক্তি ও স্থায়িত্বের দিক থেকে এটি লোহার চেয়েও বেশিদিন স্থায়ী হয়।

আগেই উল্লেখ করেছি যে, জিএফআরপি রিবারের সবচেয়ে বড় সুবিধা হল এর মরচে প্রতিরোধ ক্ষমতা। ফলে, এটি কংক্রিটে সহজে ফাটল ধরতে দেয় না। আর্দ্রতার সংস্পর্শে থাকলেও এটি সহজেই ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ফলে অনেকেই এখন লোহার টিএমটি বারের পরিবর্তে জিএফআরপি রিবারের দিকে ঝুঁকছেন। জিএফআরপি রিবার শুধু স্টিলের টিএমটি বারের বিকল্প হিসেবেই ব্যবহৃত হচ্ছে এমন নয়, এর বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটি নির্মাণ শিল্পের ভবিষ্যৎও বদলে দিচ্ছে, যা বাড়ি তৈরির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।

আরও GFRP Rebar TMT Rebar