বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের সুবিধার্থে একাধিক এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চালিয়েই বিপুল অর্থ ঘরে তোলে পূর্ব রেল (Eastern Railway zone)। সবচেয়ে বড় কথা, রেলের কোষাগারে কত অর্থ ঢুকল, প্রত্যেক বছরেই নিয়ম মেনে সেই তথ্য প্রকাশ করে ইস্টার্ন রেলওয়ে। এবারেও সেই নিয়মের অন্যথা হল না। পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন ট্রেন চালিয়ে UTS ও PRS আয়ের মূল রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতেই শিয়ালদহ (Sealdah), কলকাতা, নৈহাটির পরেই জায়গা দখল করেছে বহরমপুর। প্রথম দশের তালিকায় আর কোন কোন স্টেশন?
শিয়ালদহ ডিভিশনের কোন স্টেশন থেকে সবচেয়ে বেশি আয় হয় পূর্ব রেলের?
ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহ। প্রায় 20 লাখের কাছাকাছি যাত্রী প্রতিদিন যাতায়াত করেন এই স্টেশন দিয়েই। সেই সূত্রেই, রেলের কোষাগারে বিপুল অর্থ তুলে দেয় শিয়ালদহ স্টেশন। এবারেও রেলের আয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে শিয়ালদহই। পূর্ব রেলের তরফে, ২০২৬ এর পহেলা এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত যে UTS ও PRS আয়ের রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা তালিকার একদম প্রথমে শিয়ালদহ স্টেশন। এই স্টেশন থেকে UTS ও PRS মিলিয়ে মোট 190 কোটি 57 লাখ 98 হাজার 145 টাকা আয় হয়েছে রেলের।
আয়ের নিরিখে পূর্ব রেলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বা চিতপুর স্টেশন। শিয়ালদহর তুলনায় অনেক কম হলেও এই স্টেশন থেকে রেল এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে আয় করেছে 85 কোটি 18 লাখ টাকারও বেশি অর্থ। তিন নম্বরে রয়েছে নৈহাটি জংশন। এই স্টেশন থেকে পূর্ব রেলের আয় হয়েছে প্রায় 13 কোটি 25 লাখ টাকা। তবে সকলকে চমকে দিয়ে তালিকার চার নম্বরে ঢুকে পড়েছে বহরমপুর কোর্ট স্টেশন। এই স্টেশন থেকে রেলের আয় হয়েছে প্রায় 7 কোটি 14 লাখ টাকা। এছাড়াও তালিকার 5 নম্বরে রয়েছে কৃষ্ণনগর সিটি জংশন, 6 নম্বরে দমদম জংশন, 7 নম্বরে ব্যারাকপুর, 8 নম্বরে রানাঘাট জংশন, 9 নম্বরে সোনারপুর এবং 10 নম্বরে রয়েছে ক্যানিং স্টেশন। বাকি স্টেশনগুলির তালিকা দেখুন এখানে।
আরও পড়ুন: তাড়াতাড়ি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পুজো করলেন মহিলারা, ব্যতিক্রমী চিত্র পূর্ব বর্ধমানে
প্রসঙ্গত, পূর্ব রেলের একটি সূত্র বলছে, UTS অর্থাৎ আনরিজার্ভ টিকিটিং সিস্টেম বা লোকাল ট্রেন থেকে আয় এবং PRS অর্থাৎ প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা রিজার্ভেশন টিকিট থেকে হওয়া আয় মিলিয়ে শিয়ালদহ ডিভিশনের 207টি ছোট বড় স্টেশনের তালিকা তৈরি করা হয়েছে। আর সেই তালিকাতেই বিগত দিনগুলির তুলনায় আয়ের নিরিখে এগিয়ে গিয়েছে বেশ কিছু স্টেশন। যার সবচেয়ে বড় উদাহরণ বহরমপুর কোর্ট।










