মাত্র ৫৭৭ টাকা জমিয়ে প্রতি মাসে ৫ হাজার পেনশন, কেন্দ্রের এই প্রকল্প দিচ্ছে বিশেষ সুবিধা

Published:

Atal Pension Yojana

অনন্যা সরকার, কলকাতা: বার্ধক্যে আর্থিক নির্ভরশীলতা এড়াতে কর্মজীবনেই একটু একটু করে অবসরের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। স্বামী-স্ত্রীর ক্ষেত্রে এই প্রস্তুতির গুরুত্ব আরও বেশি। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) একটি কার্যকর পেনশন প্ল্যান। এই প্রকল্পে স্বামী-স্ত্রী উভয়েই নিজেদের নামে আলাদা অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি তাঁরা দুজনেই মাসিক ৫,০০০ টাকা পেনশন বেছে নেন, তাহলে ৬০ বছর বয়সের পর পরিবারটি প্রতি মাসে মোট ৫,০০০ টাকা পেনশন পাবে। অর্থাৎ, মোট পেনশনের পরিমাণ হবে ১০,০০০ টাকা।

অটল পেনশন যোজনার সুবিধাগুলি 

অটল পেনশন যোজনা প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি নিশ্চিত পেনশন প্রকল্প। ১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিকরা এতে যোগ দিতে পারেন। ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত একটি নির্দিষ্ট পেনশন পাওয়া যায়। তবে পেনশনের পরিমাণ অ্যাকাউন্ট খোলার বয়স ও মাসিক জমার উপর নির্ভর করে।

উল্লেখ্য, যত কম বয়সে অ্যাকাউন্ট খোলা হয়, মাসিক জমার পরিমাণ তত কম হয়। উদাহরণস্বরূপ, যদি স্বামী ও স্ত্রী উভয়েই ৩০ বছর বয়সে যৌথভাবে ৫,০০০ টাকার পেনশন বেছে নেন, তাহলে প্রত্যেককে মাসিক ৫৭৭ টাকা করে জমা দিতে হবে। তাদের মোট মাসিক জমা হবে ১,১৫৪ টাকা। ৩০ বছরে স্বামী ও স্ত্রীর মোট বিনিয়োগ হবে ২,০৭,৭২০ টাকা করে মোট ৪,১৫,৪৪০ টাকা। এরপর, যখন তাদের ৬০ বছর বয়স হবে, তখন থেকে তারা প্রতি মাসে মোট ১০,০০০ টাকা পেনশন পাবেন।

আরও পড়ুন: পাহাড় থেকে সমুদ্র, শুরু হল শিলিগুড়ি-দিঘার বায়ো-টয়লেট যুক্ত বাস, জানুন রুট ও সময়সূচি

এই প্রকল্পটি জীবনসঙ্গীকে সুরক্ষা প্রদান করে। যদি অ্যাকাউন্টধারক ৬০ বছর বয়সের পরে মারা যান, তবে তার জীবনসঙ্গী একই পরিমাণ মাসিক পেনশন পেতে থাকবেন। যদি স্বামী ও স্ত্রী দুজনেই ৫,০০০ টাকার পেনশন বেছে নেন এবং যদি তাদের মধ্যে কোনো একজন মারা যান, তবে তাঁর জীবনসঙ্গী নিজের পেনশনের পাশাপাশি মৃত স্বামী বা স্ত্রীর জন্য বরাদ্দ পেনশনটিও পাবেন। অর্থাৎ, নিজের অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা এবং স্বামী / স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা, মোট ১০,০০০ টাকাই পাবেন। আর উভয়ের মৃত্যুর পর সঞ্চিত অর্থের ভাগীদার হবেন নমিনি (Nominee)। ৫,০০০ টাকার পেনশন বিকল্পে, প্রায় ৮.৫ লক্ষ টাকার একটি তহবিল পান নমিনি।

google button