সহেলি মিত্র, কলকাতা: বাংলায় পারদ পতন অব্যাহত। কনকনে শীতে কাবু সকলে। তবে এটা তো সবে ট্রেলার মাত্র। আজ রবিবার থেকে আগামী কয়েকদিনে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও বেশ খানিকটা কমবে বলে পূর্বাভাস। যদিও আজ আবার আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত (Weather Today) তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রে তৈরি করতে পারে। যাইহোক, সারাদিন আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজও শীতের বেশি আধিক্য থাকবে পশ্চিমের জেলাগুলিতে। সবথেকে বেশি শীত থাকতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস। কলকাতা শহরে কথা বললে এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিনে বাংলার সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। পরবর্তী তিন দিনের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি এখনো অবধি বজায় রয়েছে।
আরও পড়ুন: ATM-র নিয়মে বড় বদল আনল RBI, টাকা তোলার আগে জেনে রাখুন
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রে তৈরি করতে পারে।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে সোমবারের আবহাওয়া? এদিন সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। দিনভর পরিষ্কার আকাশ থাকতে পারে। আগামী দু’দিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। স্বস্তি একটাই, আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


