প্রীতি পোদ্দার, কলকাতা: ভারতের মধ্যে এমন একটি রেল স্টেশন (Railway Station) রয়েছে, যেখানে ট্রেনে যাত্রীদের চড়তে গেলে লাগত পাসপোর্ট ও ভিসা (Passport And Visa)। অবাক হচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, ঠিকই শুনছেন এমন রেল স্টেশন সত্যিই রয়েছে ভারতের বুকে। সাধারণত ভারতের বাইরে ভ্রমণে করতে গেলে দরকার পড়ে পাসপোর্ট ও ভিসার। এবং ট্রেনে (Indian Railways) ভ্রমণ করতে লাগে টিকিট। কিন্তু দেশের মধ্যে একমাত্র এই স্টেশনে ট্রেনে ভ্রমণের জন্য লাগত পাসপোর্ট ভিসা, সেটা প্রায় অনেকেই জানেন না (General Knowledge)। তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
কোথায় রয়েছে সেই স্টেশন?
ভারতের হয়ে স্টেশন থেকে ভ্রমণের জন্য পাসপোর্ট লাগে সেটি হল পাঞ্জাবের অমৃতসর জেলার আটারি রেলওয়ে স্টেশন। জানা গিয়েছে, এই স্টেশনটি ভারত-পাকিস্তান সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। ওয়াঘা সীমান্ত পারাপারের আগে এটি ভারতীয় অংশের শেষ রেলওয়ে স্টেশন ছিল। এক সময়ে এখান দিয়েই চলত ভারত-পাকিস্তানের মধ্যে চলাচলকারী সামঝোতা এক্সপ্রেস। এর জন্য স্টেশনে ঢুকে কাটতে হত না প্ল্যাটফর্ম টিকিট, একমাত্র লাগত পাকিস্তানি ভিসা। আসলে যাত্রীরা যেহেতু আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করত, তাই তাদের একটি বৈধ পাসপোর্ট এবং একটি পাকিস্তানি ভিসা দরকার পড়ত।
আপাতত বন্ধ এই স্টেশন
যদিও বর্তমানে সামঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের চাপানউতোর পরিস্থিতির জেরে ২০১৯ সালে ৮ অগাস্ট বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করার পরে এই রেল পরিষেবায় স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। স্টেশনটি এখন ফিরোজপুর রেলওয়ের আওতাধীন। জানা গিয়েছে, ট্রেন বন্ধ করতে প্রথমে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছিল। পরে ভারতের পক্ষ থেকেও পরিষেবা স্থগিত রাখা হয়। তাই একজন যাত্রীদের জন্য পাসপোর্ট ও ভিসার প্রয়োজন পড়ে না।
আরও পড়ুন: এই ৫ জায়গায় নেই সাপের অস্তিত্ব, কারণ জানেন?
এখনও এই পাঞ্জাবের অমৃতসর জেলার আটারি রেলওয়ে স্টেশন কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। কেউ ঐতিহাসিক স্থান হিসেবে ঘুরতে গেলে এখনও ভারতীয় সেনার পক্ষ থেকে চেকিং হয়। স্টেশন জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা। তবে স্টেশনের ভিতরে কোন যাত্রীকে ঢুকতে দেওয়া হয় না।










