সহেলি মিত্র, কলকাতা: আপনারও কি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আছে? মাসের পর মাস ধরে টাকা দিচ্ছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। সম্প্রতি EPFO -র তরফে নানা পরিবর্তন (EPFO Rules Change) আনা হয়েছে। আগামী দিনে ব্যবস্থায় আরও কিছু বদল ঘটানো হবে যার সরাসরি প্রভাব পড়বে সদস্যদের ওপর। তবে এখন জানা যাচ্ছে, সরকারের তরফে PF সংক্রান্ত ৬০ বছরের নিয়মে বদল এনেছে। চলুন বিশদে জেনে নেবেন।
PF এর ৬০ বছরের নিয়মে বদল!
আসলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO ) তাদের ব্যবস্থাকে আরও আধুনিক করার জন্য ইপিএফও ৩.০ বাস্তবায়ন করছে। এই নতুন আপডেটে পিএফ সম্পর্কিত বেশ কিছু বড় পরিবর্তন আনা হচ্ছে, যা কর্মজীবী মানুষদের জন্য অনেক স্বস্তি বয়ে আনবে। ইপিএফও ৩.০-এর অধীনে ইউপিআই এবং এটিএম থেকে পিএফ তোলা যাবে। পিএফ এর টাকা তোলা এখন সম্পূর্ণ ডিজিটাল এবং সহজ হতে চলেছে।
PF অ্যাকাউন্টধারীরা সরাসরি UPI এবং এটিএম-এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের শেষের দিকে এই পরিষেবা শুরু হতে পারে। এই ব্যবস্থাটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-এর সাথে সংযুক্ত করা হচ্ছে এবং এই সুবিধাটি ফোনপে, গুগল পে এবং পেটিএম-এর মতো অ্যাপগুলিতেও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
অটো ক্লেম, ৭৫% টাকা তোলার সুবিধা
ক্লেম প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য, অটো-সেটলমেন্টের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে বেশিরভাগ ক্লেম কয়েক ঘণ্টা বা একদিনের মধ্যেই নিষ্পত্তি করা সম্ভব হবে। বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমোদনের আর প্রয়োজন হবে না। আধার-ভিত্তিক OTP ভেরিফিকেশন এবং আরও কিছু প্রমাণের মাধ্যমে দাবি প্রক্রিয়াটি সম্পন্ন হবে। নতুন নিয়ম অনুযায়ী, এক মাসের বেকারত্বের জন্য মোট অর্থের ৭৫% পর্যন্ত এবং দুই মাস বা অবসরের জন্য ১০০% পর্যন্ত টাকা উইথড্র করা যাবে।
আরও পড়ুনঃ ‘মিথ্যা কাঁদুনি গাইছেন’ ৪% DA মামলায় বড় তথ্য ফাঁস করলেন রাজ্য সরকারের কর্মী
এই সুবিধাটি পেতে হলে একটি সক্রিয় UAN, আধার ও প্যান লিঙ্ক, সঠিক ব্যাঙ্কের বিবরণ এবং মোবাইল নম্বর থাকা আবশ্যক। দাবি যাচাই ও নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও দ্রুততর করার জন্য ইপিএফও SBI, HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্ক সহ ৩২টি ব্যাঙ্কের সাথে অংশীদারিত্ব করেছে। সেইসঙ্গে পিএফ তোলার উপর কর বিধি একই থাকবে। ৫ বছর চাকরির পর উইথড্র করা টাকা করমুক্ত, কিন্তু এর আগে ৫০,০০০ টাকার বেশি তোলার উপর টিডিএস প্রযোজ্য হবে।










