‘বিজেপি নয়, আমাকে জেলে পাঠিয়েছেন দিদি’! মমতার বিরুদ্ধে এবার বিস্ফোরক অনুব্রত

Published:

Anubrata Mondal

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই রাজনৈতিক সমীকরণে ব্যাপক পরিবর্তন এসেছে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছত্রছায়ায় যাঁরা রাজত্ব করে এসেছিল তাঁরাই এখন নেত্রীর বিপক্ষে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে চলেছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট। দাবি জানালেন, ‘বিজেপি নয়, আমাকে জেল খাটিয়েছে দিদি’। আর এই নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক অন্দরে।

মমতার বিরুদ্ধে বিস্ফোরক অনুব্রত

একসময়ে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা ছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। বীরভূমে তৃণমূলের সংগঠনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। কিন্তু গরু পাচার মামলায় গ্রেফতারি, নিয়োগ মামলায় মেয়ের নাম জড়ানো, দীর্ঘদিন জেলবন্দি থাকা এবং পরবর্তীকালে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে যাওয়ার পর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। এবার রাজ্যে গদি পরিবর্তন হতেই মমতার হাত ছাড়লেন তিনি। জোট বাঁধলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এবার এক সাক্ষাৎকারে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ঋতব্রত পন্ত্রী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

কেষ্টকে জেলে ঢুকিয়েছিলেন মমতা?

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ সংস্থার সাক্ষাৎকারে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়েছিল যে, তিহার জেলে মেয়েকে বন্দি থাকতে দেখে বাবা হিসেবে কতটা কষ্ট হয়েছিল? সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, “ একশোবার, আমাকে তিহার জেলে ঢুকিয়েছে কে, আমাকে বিজেপি ঢোকায়নি। আমাকে আমার দলের লোক ঢুকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন শুধু সাংগঠনিক পদ সামলানোর জন্য শুধু শুধু কেন জেল খাটালেন আমাকে দিয়ে?”

আরও পড়ুন: নাগেরবাজারে উদ্ধার NRS-র চিকিৎসকের ঝুলন্ত দেহ, মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য

সাংবাদিকের তরফে পাল্টা প্রশ্ন করা হয় যে, “আপনার যে যাত্রা সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে জড়িত?” জবাবে অনুব্রত মণ্ডল জানান, “ একশোবার, আমার এই অবস্থার জন্য আমার দলের লিডার কেই তো দায়ী করব অন্য কাউকে কেন দায়ী করতে যাব? দলের জন্য প্রচুর খেটেছি, সিপিআইএমকে তাড়িয়েছি, দিনরাত মিটিং মিছিল করে বেরিয়েছি। লিডার হতে গেলে কাঠ খড় পোড়াতে হয় সম্মান দিতে হয় সহজে কখনো লিডার হওয়া যায় না।” অর্থাৎ তিনি এই সাক্ষাৎকারের মাধ্যমে বুঝিয়ে দিলেন তাঁর জেলবন্দী দশার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলই।

google button