২০টি স্যুটকেসের রহস্য কী? ভাইপোর বিদেশ যাত্রা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published:

Dilip Ghosh

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে ২১ দিনের জন্যই অনুমতি পেয়েছেন অভিষেক। দীর্ঘদিন ধরেই কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে ঘোরাঘুরি করে বিদেশ যাওয়ার পারমিশন পেয়েছেন তৃণমূলের যুবরাজ। এমনকি তার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্তও। তবে এবার এ নিয়েই সুর চড়ালে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেকের বিদায় যাত্রা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। সম্প্রতি জল্পনা ছড়িয়েছে, বিদেশ যাত্রার সময় নাকি অভিষেক ভারত থেকে ২০টি স্যুটকেস নিয়ে বেরোবেন। এই বিষয়ে সম্প্রতি সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন। সেখানে একেবারে ঝাঁঝালো মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি জানান, “রহস্য তো আছেই। সেই কারণে বিদেশ যাওয়ার জন্য এত তোড়জোড় চলছিল। আমরা জানি, দিল্লিতে একজন আম্মা ছিলেন যিনি ২৮টি স্যুটকেস নিয়ে এসেছিলেন। এখন এই স্যুটকেসের রহস্য কী রয়েছে তা আমরা তো বলতে পারব না।”

এদিকে চোখের চিকিৎসার জন্য এত স্যুটকেস নিয়ে বিদেশ যাত্রা করার রহস্য নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান, “ওটাই তো প্রশ্ন। সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে মানুষের যাওয়ার। যাচ্ছে স্যুটকেস। এখন সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে। কিন্তু ওই ২০টা স্যুটকেস যাওয়ার অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। তবে ওর বিরুদ্ধে কেস তো প্রতিদিন বাড়ছে। আরও হবে। এতদিন মানুষ ভয় কথা বলত না। তবে যাদের লুট হয়েছে, দখল হয়েছে, তারা এবার মামলা করবে। সবকিছুই তো ওনার অনুপ্রেরণায় হয়েছে। ধীরে ধীরে সব সামনে আসবে।”

আরও পড়ুন: ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিচ্ছে রাজ্য সরকার, কারা পাবেন জানুন

এমনকি প্রতিনিয়ত কোর্টে যাওয়া নিয়ে এদিন দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “এতদিন যারা আইন, আদালত কিছু মানত না, তারা প্রতিদিন কোর্টে দৌড়চ্ছে। কতদিন এভাবে রক্ষাকবচ দেবে আদালত? শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকেই আগামী দিনে আরও অজস্র দুর্নীতি এবং অনিয়মের মামলা উঠে আসবে। কারণ যা কিছু অঘটন ঘটানো হয়েছে, সবকিছুই ওনার অনুপ্রেরণায় হয়েছে। তবে তদন্তে সত্য প্রমাণিত হলে আর কোনও রক্ষাকবচ থাকবে না।

google button