সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৬ নভেম্বর, সোমবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নক্ষত্রের অবস্থান এবং গ্রহের গতিবিধি আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম ওঠানামার ইঙ্গিত দেয়। নতুন কাজের পরিকল্পনা কিংবা আর্থিক সিদ্ধান্ত—দিনের শুরুতেই রাশিফল জেনে নিলে অনেক জটিলতা এড়ানো সম্ভব হয়। তবে আজকের দিনটি কেমন কাটবে, কর্মক্ষেত্র বা পারিবারিক জীবনেই বা কীরকম চ্যালেঞ্জ আসতে পারে, তা জেনে নিন দৈনিক রাশিফল (Daily Horoscope) দেখেই।
মেষ রাশির আজকের রাশিফল
আজ আপনার মন হাসিতে ভরপুর থাকবে। অপরিচিতরাও আপনাকে আপন করে তুলবে। অন্যদের প্রভাবিত করতে অতিরিক্ত খরচ না করাই উচিত। দাম্পত্য জীবনকে অবহেলা করলে আপনারই সমস্যা হবে। ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজ নিজের জন্য সময় বের করে পরিবারের সাথে অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। সত্যিকারের ভালোবাসা উপভোগ করতে পারবেন। আজ পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে আপনি নিজের সময় দিতে ভুলে যাবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে কপাল এবং নাভিতে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।
বৃষ রাশি
নিজের ভেতর আনন্দ রাখা উচিত। সারাদিন আপনি অর্থ নিয়ে সমস্যায় পড়তে পারেন এবং সন্ধ্যাবেলা আর্থিক লাভ হবে। আজ কোনও দূর সম্পর্কের আত্মীয় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। জীবনে ভালোবাসার জন্ম হতে পারে। ব্যবসায়িক অংশীদাররা আজ আপনাকে সাহায্য করবে। হাসিমুখে সমস্যাগুলোকে উপেক্ষা করা উচিত। আজ ভালো খাবার ও রোমান্টিক মুহূর্ত আপনার জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটাতে সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানোর চেষ্টা করুন।
মিথুন রাশি
শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ধ্যান বা যোগ ব্যায়াম করা উচিত। আজ নিজেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাবেন যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। অফিসে অতিরিক্ত কাজের চাপের কারণে আজ আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। মতপার্থক্য ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আজ গৃহস্থালির কাজ করার জন্য দিনটি উপযুক্ত।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য বাড়িতে রুপোর পাত্রে সাদা ফুলের তোড়া রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি
বিরক্তিকর বা খিটখিটে মেজাজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। পরিবারের কোনও সদস্যের অসুস্থতা আর্থিক অসুবিধা সৃষ্টি করবে। তবে স্বাস্থ্যের উপর বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ সন্ধ্যাবেলা সামাজিক কার্যকলাপ আপনার প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল দেবে। চাকরি পরিবর্তন আপনাকে সাহায্য করবে। চাকরি ছেড়ে মার্কেটিং এর মতো নতুন ক্ষেত্রে যেতে পারেন, যেটি আপনার জন্য লাভজনক হবে। অবসর সময় অর্থহীন তর্ক করে নষ্ট হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে বাড়িতে লাল রঙের গাছ লাগানোর চেষ্টা করুন।
সিংহ রাশি
ভ্রমণের জন্য আপনি দুর্বল থাকতে পারেন। দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলতে হবে। ছোট ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা আজ কাছের কারও কাছ থেকে পরামর্শ পেতে পারেন, যা আর্থিক লাভের কারণ হয়ে দাঁড়াবে। বিদেশে বসবাসকারী কোনও আত্মীয়র কাছ থেকে পাওয়া উপহার আপনাকে আনন্দ দেবে। দিনটি রোমান্সে পরিপূর্ণ থাকবে। কোনও শিল্পী বা কর্মজীবী নারীরা দিনটিকে বিশেষ করে তুলতে পারে। পরিবার ও দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে বাড়িতে সাদা ফুল গাছ লাগানোর চেষ্টা করুন।
কন্যা রাশি
সন্তানের সাফল্য আপনাকে আনন্দ দেবে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। টাকা জমাতে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও ধর্মীয় স্থান বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় সন্দেহ আজ সম্পর্কের ক্ষতি করবে। প্রেমিক বা প্রেমিকাকে সন্দেহ করা উচিত নয়। তাদের সম্পর্কে আপনার কোনও সন্দেহ থাকলে সমাধান খুঁজে বার করার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে আপনার প্রতিযোগিরা অপকর্মের পরিণতির সম্মুখীন হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে স্ত্রীকে সম্মান এবং মর্যাদা করুন।
তুলা রাশি
আজ মানুষের সাথে মেলামেশা এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিনটি খুবই ভালো। অনাকাঙ্খিত অতিথি আপনার বাড়িতে আসতে পারে। যার ফলে আগামী মাসের জমে থাকা জিনিসপত্র খরচ হয়ে যাবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আকস্মিক ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য ভালো ফলাফল দেবে। কর্মক্ষেত্রে কাজের কারণে আজ সন্ধ্যাবেলার মূল্যবান সময় নষ্ট হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে সাদা মিষ্টি খাওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
গাড়ি চালানোর সময় আজ সাবধানে থাকতে হবে। আজ অন্যদের পরামর্শে বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক ক্ষতি হতে পারে। আজ প্রেমের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। দীর্ঘদিন ধরে যারা খ্যাতি বা স্বীকৃতি অর্জন করতে চাইছেন, তারা পেতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা আজ অসন্তোষের কারণ হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ইতিবাচক নয়।
প্রতিকার: সুস্থ থাকার জন্য গরুকে গম এবং গুঁড় খাওয়ানোর চেষ্টা করুন।
ধনু রাশি
অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। অনাকাঙ্ক্ষিত অতিথি বাড়িতে আসতে পারে। যার ফলে আপনাকে আগামী মাস পর্যন্ত স্থগিত রাখা গৃহস্থালির জিনিসপত্রের জন্য অর্থ ব্যয় করতে পারে। আজ আপনি যাই করুন না কেন আপনার সাথে বসবাসকারী লোকেরা আপনার উপর খুব একটা খুশি হবে না। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি সময়মতো শেষ করার জন্য আজকের দিনটি ইতিবাচক। ব্যবসায়ীদের লাভ হতে পারে।।
প্রতিকার: পারিবারিক জীবনের উন্নতি করার জন্য বাড়ি থেকে পুরনো, ছেড়া কাপড়, আবর্জনা, খবরের কাগজ ইত্যাদি ফেলে দেওয়ার চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নতি করার সময় থাকবে। ভবিষ্যতে আর্থিকভাবে সচ্ছল হতে চাইলে আজ থেকে টাকা জমানোর চেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করার এবং তাদের কথা না শোনার প্রবণতার কারণে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক হতে পারে। যারা শিল্প বা নাটকের সঙ্গে জড়িত তারা আজ তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আজ ব্যবসায়ীদের লাভ হবে।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে চাইলে প্রেমিক বা প্রেমিকাকে নীল ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
কাজের চাপ এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আজ চমৎকার নতুন ধারণা আপনাকে আর্থিক সুবিধা দেবে। পারিবারিক সমর্থন আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল হবে। আজ কেনাকাটা এবং অন্যান্য কাজ আপনাকে আনন্দ দেবে। জীবনসঙ্গীর খারাপ আচরণ আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো নয়।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং মানসিক নির্যাতন পরিহার করুন।
মীন রাশি
ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা করা উচিত। আত্মীয়দের বাড়িতে সংক্ষিপ্ত ভ্রমণ আপনার ব্যস্ত দিনে স্বস্তি এনে দেবে। কারও কারও জন্য শীঘ্রই বিয়ের সানাই বাজতে পারে। নতুন প্রেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো। দান বা সমাজসেবা আজ আপনাকে আকর্ষণ করবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে ঈর্ষা, হিংসা পরিহার করার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










