রাজস্থানে গেরুয়া ঝড়! পৌরসভা নির্বাচনে জয়জয়কার বিজেপির

Published:

Rajasthan Municipality Election

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের একবার নিজেদের শক্তি দেখাল ভারতীয় জনতা পার্টি। রাজস্থান পৌর সংস্থার নির্বাচনে (Rajasthan Municipality Election) জয়পুর থেকে শুরু করে উদয়পুর, আজমের, দিলওয়ারা, যোধপুর, প্রতিটি শহরেই সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে বিজেপি। যদিও এখনও ভোট গণনা চলছে এবং ৩০৯টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, কিন্তু তার মধ্যে বিজেপি cআসনে জয়লাভ করেছে।

রাজস্থান পৌর সংস্থার নির্বাচনে জয়জয়কার বিজেপির

ইন্ডিয়া টিভির প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের মোট ১০টি পৌর কর্পোরেশনের ৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি। তবে দুটিতে এগিয়ে কংগ্রেস। পাশাপাশি যোধপুরে বিজেপি ও কংগ্রেসের লড়াই চলছে। অন্যদিকে ভরতপুরে এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থী।

  • জয়পুরে ১৫০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৯৫টি, কংগ্রেস পেয়েছে ৪৩টি এবং অন্যান্যদের গিয়েছে ১২টি।
  • উদয়পুরে ৮০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪২টি, কংগ্রেস পেয়েছে ২০টি এবং অন্যান্যরা পেয়েছে ২টি।
  • আলওয়ারে ৬৫ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৮টি, কংগ্রেস পেয়েছে ২৩টি এবং অন্যান্যরা পেয়েছে ১৪টি।
  • যোধপুরে ১০০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪২টি, কংগ্রেস পেয়েছে ৪২টি এবং অন্যান্যরা পেয়েছে ৯টি।
  • বিকানেরে ৮০টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ২৩টি, বিজেপি পেয়েছে ১৬টি এবং অন্যান্যরা পেয়েছে ৮টি।
  • ভরতপুরে ৬৫ আসনের মধ্যে অন্যান্যরা পেয়েছে ৩৮টি, বিজেপি পেয়েছে ২০টি এবং কংগ্রেস পেয়েছে ৭টি।

সবমিলিয়ে প্রথম দফার গণনা শেষে ৩০৯টি আসনের ফলাফল ঘোষণার পর বিজেপি ১৬৩টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস পেয়েছে ১০৩টি আসন আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৪৩টি আসন। উল্লেখ্য, মোট ১০,১৬৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলেছিল গত ৯ এবং ১১ সেপ্টেম্বর। প্রথম দফায় মোট ১৬২টি পৌর সংস্থায় ৭৬.৪১ শতাংশ এবং দ্বিতীয় দফায় ১৪৭টি সংস্থায় ৭১.৬৯ শতাংশ ভোট পড়েছিল।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

উল্লেখ করার বিষয়, রাজস্থান পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিজেপি এবং কংগ্রেস উভয় দল প্রার্থী কেনাবেচা এবং লবিংয়ের আশঙ্কায় রয়েছে। সেই কারণে তারা জয়পুর, আজমির এবং পুষ্করে তাদের প্রার্থীদের মোতায়েন করেছে। তবে ওয়ার্ড কাউন্সিলরদের ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই আসল রাজনৈতিক লড়াই শুরু হবে বলে মত বিশেষজ্ঞদের। এমনকি আগামী ২১ সেপ্টেম্বর মেয়র, কাউন্সিলর এবং পৌর চেয়ারম্যানের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ফলাফলের প্রবণতা যেদিকে এগোচ্ছে, সেখানে বিজেপির জয়জয়কার একেবারে নিশ্চিত।