ধ্রুব যোগে টাকায় টইটুম্বুর হবে ৪ রাশি! আজকের রাশিফল, ৩০ জুলাই

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩০ জুলাই, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃষ এবং মিথুন রাশিতে বিরাজ করছে, আর সূর্য বিরাজ করছে কর্কট রাশিতে। এদিকে আজ মৃগশিরা এবং আর্দ্রা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। পাশাপাশি দ্বাদশী তিথির ধ্রুব এবং ব্যাঘাত যোগ বিরাজ করছে। এদিকে আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪১ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৭:১৪ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষীর কৃপায় কিছু রাশির জাতক জাতিকাদের ধন-সম্পত্তির ভান্ডার ফুলেফেঁপে উঠবে। তবে কিছু রাশির জন্য দিনটি খুব একটা ভালো যাবে না, এবং অর্থকষ্টে কাটতে পারে। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: মানসিক চাপ এড়িয়ে চলার জন্য আজ সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত। আজ আপনি আধ্যাত্মিকভাবে উন্নত জীবনযাপন করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। পরিবারের সদস্য বা আপনার জীবনসঙ্গী আজ আপনার জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে থাকলে আজ সেই টাকা ফেরত দেওয়া উচিত।

প্রতিকার: ব্যবসায় বা চাকরিতে উন্নতি লাভ করার জন্য গরীব শিশুদের মধ্যে কাজু মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।

বৃষ রাশি: শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ধূমপান ত্যাগ করতে হবে এই রাশির জাতক জাতিকাদের। বন্ধুদের সঙ্গে পার্টি করে অনেক টাকা খরচ করতে পারেন আজ। কিন্তু তা সত্বেও আপনার আর্থিক অবস্থা আজ শক্তিশালী থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকবে। আজ নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি সম্পূর্ণ ভালো। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বলেই মনে করা হচ্ছে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য লাল গরুকে গম কিংবা গুড়ের মিশ্রণ খাওয়ানোর চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার বুদ্ধিমত্তা দুর্বলতা কাটিয়ে তুলতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তাভাবনা নিজের ভিতরে সবসময় রাখা উচিত। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ। প্রেম বা রোমান্সের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না কাটলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি ঘর থেকে বেরিয়ে খোলা বাতাসে হাঁটতে পছন্দ করবেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: পারিবারিক জীবনকে আরও উন্নতি করার জন্য হলুদ মেশানো দুধ পান করুন এবং স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: চাপে পড়া সমস্যাগুলিকে আজ সমাধান করা উচিত। আজ আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয়ের ইচ্ছা হতে পারে। প্রিয়জনের বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রয়োজন পড়বে। পরিবারের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনার কর্মক্ষেত্রের শত্রুরাও বন্ধুদের মতো আচরণ করবে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এই রাশির জাতক জাতিকাদের। আজ কোনও সেমিনার বা প্রদর্শনী আপনার জন্য ভালো ধারণা দেবে। দীর্ঘ সময় পর আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটানোর চিন্তাভাবনা করতে পারেন।

প্রতিকার: ঘুমানোর আগে তামার পাত্রে জল রেখে পর দিন সকালে বাড়ির কাছে কোনও গাছের গোড়ায় সেই জল ঢেলে দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার স্বাস্থ্যর উন্নতি হবে।

সিংহ রাশি: আজ আপনার জীবনসঙ্গীর সাথে পারিবারিক সমস্যাগুলি ভাগ করে নেওয়ার জন্য দিনটি সম্পূর্ণ ভালো। প্রেমের দিক থেকে দিনটি ইতিবাচক যাবে বলেই মনে করা হচ্ছে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ পরিবারের সাথে সময় কাটাতে চাইবেন আপনি। আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক এবং ব্যবসায়ীদের প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে অনুভূতি খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারবে না আজ। আজ অবসর সময়ে কোনও ওয়েব সিরিজ দেখে সময় কাটাতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে চাইলে বাড়িতে একটি তামার পাত্রে গোলাপের তোড়া রাখার চেষ্টা করুন।

কন্যা রাশি: ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ আপনার জীবন এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। জীবন সঙ্গীর সাথে আজ দিনটি ভালোবাসা এবং রোমান্সের মাধ্যমেই কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে সেরকম কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আজ। আজ নিজের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পাবেন। ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করবেন। জীবনসঙ্গী অজান্তে আপনার জন্য এমন কিছু করতে পারে যা আপনি ভুলতে পারবেন না। আজ আপনি ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বাড়িতে কুকুর রাখার চেষ্টা করুন।

তুলা রাশি: ধ্যান কিংবা যোগব্যায়াম আজ আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারে আসবে। সৃজনশীল ধারণাগুলি আয়ের উৎস হিসেবে প্রমাণিত হবে। অন্যদের মধ্যে নিজের দোষ খোঁজার প্রবণতা নিয়ন্ত্রণ করা উচিত আজ। আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। ঘনিষ্ঠ বন্ধুদের সাথে অবসর সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন আপনি। আজ আপনি এবং আপনার জীবনসঙ্গী চমৎকার দিন কাটাতে পারেন। লেখক কিংবা গণমাধ্যম পেশাজীবীরা আজ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইবেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে চাইলে ফলের গাছ লাগানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনি অফুরন্ত শক্তিতে ভরপুর থাকবেন। আপনার সামনে থাকা কাজগুলি আপনি অর্ধেক সময়ের মধ্যেই করতে পারবেন আজ। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনে সেরকম কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আজ প্রতিশ্রুতি দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে আপনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকার সম্ভাবনা রয়েছে আজ। প্রিয়জনের নিঃস্বার্থ ভালোবাসার কাছে আজ আপনি নতি স্বীকার করতে পারেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা হবে আজ।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য লাল গরুকে গম, বাজরা কিংবা গুড়ের মিশ্রণ খাওয়ানোর চেষ্টা করুন।

ধনু রাশি: যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আজ আপনার কাজের গতি বজায় রাখা উচিত। পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে আজ আপনি জীবনসঙ্গীর সাথে মূল্যবান জিনিস কিনতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। অন্যদিকে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ ভালবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। বিচক্ষণতার সঙ্গে কাজ করা উচিত আজ। জীবন সঙ্গীর কাছে আজ আপনি দেবদূতের মতো আচরণ করবেন। প্রিয়জনের সঙ্গে আজ সুখ ভাগ করে নেওয়া উচিত। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গণেশ মন্দিরে লাড্ডু নিবেদন করে গরীবদের মধ্যে তা বিতরণ করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনি আবেগগুলিকে অনুপ্রাণিত করতে চাইলে সেগুলিকে চিহ্নিত করা উচিত। ভয় কিংবা লোভের মতো নেতিবাচক অনুভূতিগুলি ত্যাগ করার জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এই রাশির জাতক জাতিকাদের। আজ আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আর্থিক দিক থেকে দিনটি ভালো এবং ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময় করার জন্য আজকের দিনটি ইতিবাচক। আজ আপনি ইচ্ছামতো নিজের সময় ব্যবহার করতে পারবেন না। জীবনসঙ্গীর প্রেমে পড়তে পারেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে আজ কোনও গরীব ব্যক্তিকে কালো জুতো বা ছাতা দান করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রমগুলি পুনরায় শুরু করার জন্য আজকের দিনটি ইতিবাচক। কারো সঙ্গে পরামর্শ না করে আজ কোথাও বিনিয়োগ করবেন না। না হলে সেখান থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভাল কাটবে না। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কাজের ক্ষেত্রে পরিবর্তন আনলে আজ আপনি লাভবান হবেন। ছাত্র-ছাত্রীদের আজ কাজ ফেলে রাখা উচিত নয়। যখনই অবসর সময় পাবে নিজেদের কাজ শেষ করা উচিত। সঙ্গীকে সন্দেহ করলে তা ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিনিয়োগ করা উচিত নয় আজ।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ভগবান শিব কিংবা ভৈরব বা হনুমানের পূজা করার চেষ্টা করুন।

মীন রাশি: মানসিক এবং নৈতিক শিক্ষার পাশাপাশি আজ শারীরিক শিক্ষা গ্রহণ করা উচিত। যদি আপনি ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ আপনি তা পেতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। গুরুত্বপূর্ণ কথা না বললে আজ আপনার জীবন সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজকেও আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে আজ। পরিবারের সদস্যদের সাথে সমস্যাগুলি ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি ইতিবাচক।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে আজ প্রেমিক কিংবা প্রেমিকাকে একটি রুপোর তৈরি হাতি উপহার দেওয়ার চেষ্টা করুন।